সিলেট নগরীতে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র্যাব সদস্য ইমন আচার্য। শুক্রবার (২২ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সকালে নগরীর তোপখানা এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালাচ্ছিলো এক ছিনতাইকারী। এ সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে সেখানে থাকা র্যাব সদস্য ইমন আচার্য ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
একপর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারী ইমনের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



