জুমবাংলা ডেস্ক : গতবারের মতো এবারও ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে দুই শিফটে এই টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট।

ঈদের টিকিট বিক্রি

Advertisement

বুধবার (১৩ মার্চ) দুপুরে রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম এ ঘোষণা দেন। তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকেট সংগ্রহ করা যাবে।

মো. জিল্লুল হাকিম জানান, এ বছর সার্ভারের ওপর চাপ কমাতে দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলের টিকেট আলাদা সময়ে বিক্রি করা হবে। এতে সকাল ৮টা থেকে পূর্বাঞ্চল এবং দুপুর ২ টায় থেকে পশ্চিমাঞ্চলের রেলের টিকেট অনলাইনে বিক্রি শুরু হবে।

এসময় রেলওয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী, সচিব ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে রেলওয়ের মহাপরিচালক জানিয়েছেন, ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।

সরদার সাহাদাত আলী আরো বলেন, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। এসসময় ঈদ উপলক্ষে সাত জোড়া বিশেষ ট্রেন চলতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আগামীকাল বৃহস্পতিবারের বৈঠকে বিশেষ ট্রেনের সময়সূচি নির্ধারিত হবে।

এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি : মাহিয়া মাহি

প্রসঙ্গত, আগামী ১০ এপ্রিলকে পবিত্র ঈদ-উল-ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.