বলিউডের প্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব চেক বাউন্স সংক্রান্ত আইনি জটিলতার কারণে তিহার জেলে পাঠানো হয়েছে। প্রায় ১৫ বছর আগে নেওয়া একটি ঋণ এবং তা পরিশোধে অনিয়মের কারণে আদালতের নির্দেশে নিজেই আত্মসমর্পণ করেছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে রাজপাল তার পরিচালনায় প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য ৫ কোটি রুপি ঋণ নেন। কিন্তু ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে ব্যর্থ হওয়ায় ঋণ পরিশোধে জটিলতা তৈরি হয়। পরবর্তীতে সাতটি চেক বাউন্সের অভিযোগে ২০১৮ সালে আদালত রাজপাল ও তার স্ত্রী রাধা যাদবকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে।
দীর্ঘ আইনি লড়াই চলার পর ২০২৪ সালে দিল্লি হাইকোর্ট সাময়িকভাবে সাজা স্থগিত করে। আদালত বকেয়া পরিশোধে ‘সৎ ও আন্তরিক’ উদ্যোগ দেখাতে নির্দেশ দেন। সেই সময়ে সুদ ও জরিমানা মিলিয়ে দেনার পরিমাণ প্রায় ৯ কোটি রুপিতে পৌঁছায়। ২০২৫ সালের মধ্যে কিছু অর্থ পরিশোধ করা হলেও বাকিটা শোধ করা সম্ভব হয়নি।
২০২৬ সালের শুরুতে আদালতে শেষবারের আবেদন করা হলেও রাজপালকে কারাদণ্ড থেকে মুক্তি দেওয়া হয়নি। অবশেষে ৫ ফেব্রুয়ারি বিকেলে তিনি তিহার জেলে আত্মসমর্পণ করেন এবং ছয় মাসের সাজা কার্যকর হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


