Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের কাছে টাইগারদের হার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের কাছে টাইগারদের হার

By Saiful IslamJuly 5, 20233 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৭ রানে হারল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় হেরে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। শুক্রবার চট্টগ্রামের একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে উভয় দল।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করে ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে বাংলাদেশ।

বৃষ্টি আইনে আফগানিস্তানের টার্গেট দাঁড়ায় ৪৩ ওভারে ১৬৪ রান। মামুলি স্কোর তাড়ায় সাবধানী শুরু করে আফগানিস্তান। ইনিংসের শুরু থেকে বৃষ্টিভেজা মাঠে রান করতে কঠোর পরিশ্রম করতে হয় আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে। তাদের ৯৪ বলের ৫৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের বলটিকে মিডউইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে তামিম ইকবালের দুর্দান্ত ক্যাচে পরিণত হন রহমানউল্লাহ। তিনি ৪৫ বলে মাত্র একটি বাউন্ডারির সাহায্যে ২২ রানে ফেরেন।

আফগানিস্তান ২১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৩ রান করার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির আগে জয়ের জন্য আফগানদের জয়ে প্রয়োজন ছিল ২ উইকেটে ৬৭ রান। কিন্তু তারা ২ উইকেটে ৮৩ রান করে জয়ের পথে থাকে।

বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ানোয় ডিএলমেথডে ১৭ রানে জয় পায় আফগানিস্তান।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে প্রত্যাশিত রান করতে পারেনি বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের ৫১ রানের ইনিংসে ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টেনেটুনে ৯ উইকেটে ১৬৯ রান করেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬.৫ ওভারে দলীয় ৩০ রানে বাংলাদেশ হারায় অধিনায়ক তামিম ইকবালের উইকেট। তামিমকে কট বিহাইন্ড করেন ফজলহক ফারুকি। সাজঘরে ফেরার আগে ২১ বলে ১৩ রান করে বিদায় নেন তামিম।

১১.২ ওভারে দলীয় ৬৫ রানে আউট হন আরেক ওপেনার লিটন দাস। মুজিব উর রহমানের করা লেগ স্টাম্পের বলে স্কয়ার লেগের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দেন লিটন। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ২৬ রান করে ফেরেন তিনি।

এরপর বোলিংয়ে এসেই নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন মোহাম্মদ নবি। তার প্রথম বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে দেন শান্ত। সাজঘরে ফেরার আগে ১৬ বলে ১২ রান করেন শান্ত। ১২.১ ওভারে তার বিদায়ে ৭২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

১৫.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮৪ রান। সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় ৪ ও ৮ রানে ব্যাটিংয়ে ছিলেন। তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে ৫০ মিনিট।

বৃষ্টির পর খেলা শুরু হলে সাকিবকে আউট করেন আজমতউল্লাহ ওমরজাই। তার বলে এক্সট্রা কাভারে খেলেন সাকিব। ডানদিকে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন মোহাম্মদ নবি। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ১৪ রান করার সুযোগ পান সাকিব।

সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই বিপদে পড়েন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। লেগ স্পিনার রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক। তার বিদায়ে ২৩.৫ ওভারে ১১২ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ১২৮ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আফিফ হোসেন।

৩২.৫ ওভারে দলীয় ১৩৯ রানে ফলজহক ফারুকির গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি ২৩ বল খেলে মাত্র ৫ রানে আউট হন।

৩৪.১ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করে ১৪২ রান। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ৭ ওভার। নির্ধারিত ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১৬৯ রান। দলের হয়ে ৬৩ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫১ রান করেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

https://inews.zoombangla.com/in-which-statistics-bangladesh-is-below-afghanistan/

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket আফগানদের কাছে ক্রিকেট খেলাধুলা টাইগারদের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হার
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

February 5, 2026
না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

February 5, 2026
Latest News
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.