গাজীপুর সদর উপজেলায় শালবন থেকে অর্ধগলিত অজ্ঞাতনামার (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বিকে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, টিকটকের ভিডিও শুটিং করতে কয়েকজন কিশোর বনের ভেতরে গেলে হঠাৎ তীব্র দুর্গন্ধ নাকে আসে। পরে তারা সামনে এগিয়ে মাটিতে চাপা দেওয়া লাশটি দেখতে পায়। বিষয়টি বুঝতে পেরে তারা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয়।
টিকটক করতে যাওয়া কিশোররা বলেন, আমরা বিভিন্ন স্থানে ভিডিও শুট করি। শালবনের ভেতর ঢোকার পর পচা গন্ধ পাই। পরে দেখি মাটির নিচে চাপা দেওয়া লাশ। ধারণা করছি, অনেক আগে হত্যা করে লাশটি পুঁতে রাখা হয়েছিল। পরে শিয়াল মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলায় লাশটি উপরে উঠে আসে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ৯৯৯ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া অর্ধগলিত অজ্ঞাতনামার লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আইনি প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


