Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টাইমস স্কয়ারে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ
খেলাধুলা ফুটবল

টাইমস স্কয়ারে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ

By Mynul Islam NadimJune 17, 20262 Mins Read

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নিজেদের উদ্বোধনী ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবরটি প্রকাশ করেছে রোয়া নিউজ।

সংঘর্ষ

Advertisement

সোমবার (১৫ জুন) দিবাগত রাতে বিশ্বের অন্যতম ব্যস্ত এই পর্যটন কেন্দ্রটি মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। দুই দলের সমর্থকদের মধ্যে কিল-ঘুষি ও লাথি ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে, যা দ্রুতই ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আশপাশে থাকা সাধারণ পর্যটকরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউইয়র্ক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা এবং দৌড়াদৌড়ির মধ্যে অনেকে আহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার সমর্থকরা গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচ উপলক্ষে টাইমস স্কয়ারে ঐতিহ্যবাহী ‘বান্দেরাজো’ আয়োজন করতে জড়ো হয়েছিলেন। একই সময়ে আলজেরিয়ার পাশাপাশি কিছু ফ্রান্স ও সেনেগালের সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন। শুরুতে পরিবেশ উৎসবমুখর থাকলেও পরে তা উত্তেজনায় রূপ নেয়।

ফরাসি ও স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের বরাত অনুযায়ী, প্রথমে দুই পক্ষের মধ্যে মৌখিক বাকবিতণ্ডা এবং অশ্লীল অঙ্গভঙ্গি শুরু হয়। পরে তা দ্রুত শারীরিক সংঘর্ষে রূপ নেয় এবং পুরো এলাকা জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সাধারণ মানুষ এবং শিশুদের উপস্থিতির মধ্যেই অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াচ্ছেন, আর কেউ কেউ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ঘটনাটিকে বিশ্বকাপের প্রথম বড় ফ্যান-সহিংসতা হিসেবে উল্লেখ করেছে।

নিউইয়র্ক পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেলেও কতজন আহত বা গ্রেফতার হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনার কারণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত বা অফিসিয়াল ব্যাখ্যা পাওয়া যায়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং অতিরিক্ত ভিড়কে এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে আজ কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া। টাইমস স্কয়ারের ঘটনার পর ম্যাচের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্বকাপের প্রথম দিকেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এখন নজর নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যৎ ম্যাচগুলোর শৃঙ্খলার ওপর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সংঘর্ষ
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026
লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

July 7, 2026
মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

July 7, 2026

Latest News

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

salah-messi

ভিন্ন দুই লক্ষ্যের সামনে দুই মহাতারকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa