জামায়াত চীনের তিস্তা প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সমর্থন দেবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এছাড়া চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণ কাজও দ্রুত সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুর-১৫ আসনের বাসিন্দাদের মাঝে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, কিছু দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছিল। অথচ চীন দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেকটা নিঃশব্দে। তিনি চীনের রাষ্ট্রদূতের প্রতি আরও উদ্যোগী হয়ে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
জামায়াতের পক্ষ থেকে নতুন কোনো দেশের আধিপত্যের বোঝা সহ্য করা হবে না বলে জানান তিনি। এছাড়া শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নে দুই দেশের সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত চীনের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের বন্ধুত্ব জনগণের হৃদয়ে মিশে গেছে। তিনি আশা প্রকাশ করেন, তিস্তা চুক্তি এগিয়ে নিতে জামায়াতের সহায়তা ও সমর্থন গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত বলেন, “আমরা একসাথে সম্পর্ক এগিয়ে নিব এবং নতুন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সফল হব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


