Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা অব্যাহত: উপদেষ্টা রিজওয়ানা
জাতীয়

তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা অব্যাহত: উপদেষ্টা রিজওয়ানা

By Mynul Islam NadimJanuary 19, 20262 Mins Read

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রকল্পটি বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে এবং এটি একটি দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়া হওয়ায় ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে। চীনা সরকারের সঙ্গে এ বিষয়ে নিয়মিত আলোচনা অব্যাহত আছে।

তিস্তা

Advertisement

সোমবার (১৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু এলাকা এবং নিজপাড়া গাজীরহাট তিস্তা ১০ নম্বর ঘাট পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, এরই মধ্যে তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের মতামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে প্রকল্পের বাস্তবতা যাচাই করে তা চীনা সরকারের কাছে পাঠানো হয়েছে। চীন সরকার তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একযোগে তিনটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে—নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থাকে কার্যকর রাখা। নদীর বাঁক ও প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে এসব কাজ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত চীনের রাষ্ট্রদূত এইচ ই মি ইয়াও হোয়েন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সমন্বয় করে এই সহযোগিতা প্রকল্পে কাজ করছে চীন। প্রকল্পটি যেন টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চীনা প্রকৌশলীরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।

তিনি বলেন, এই বৃহৎ প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণ, অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে নির্বাচিত সরকারের সম্মিলিত সমর্থন প্রয়োজন। আশা করা হচ্ছে, চলতি বছরের মধ্যেই এই বিশাল কর্মযজ্ঞের মূল কাজ শুরু করা সম্ভব হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপদেষ্টার একান্ত সচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এবং কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa