Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পদ্মা সেতু পার হতে বাসের অগ্রিম টিকিট বিক্রির ধুম
জাতীয় বরিশাল বিভাগীয় সংবাদ

পদ্মা সেতু পার হতে বাসের অগ্রিম টিকিট বিক্রির ধুম

By iNews DeskJune 23, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতু ঘিরে দক্ষিণ জনপদ তথা বরগুনায় মানুষের উচ্ছ্বাসের শেষ নেই। এই সেতু উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে মানুষের মধ্যে ততই আনন্দ বাড়ছে। এরই মধ্যে স্বপ্নের পদ্মা সেতু পার হতে ঢাকা-বরগুনা রুটের বাসের অগ্রিম টিকিট বিক্রির ধুম পড়েছে।
পদ্মা সেতু পার হতে বাসের অগ্রিম টিকিট বিক্রির ধুম
আগামী ২৫ জুনের পরে যেসব যাত্রী বরগুনা থেকে ঢাকার উদ্দেশে যাবেন তারা আগেভাগে অনলাইন ও অফলাইনে অগ্রিম টিকিট বুকিং করছেন।

এ তথ্য জানিয়ে একটি কাউন্টারের টিকিট বিক্রেতা সাইফুল বলেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে বাসের অগ্রিম টিকিট বিক্রি বেড়েছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।

ইতোমধ্যে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেতুর টোল সংযোজন করে জনপ্রতি ভাড়া বাড়ানো হয়েছে ১০-১১ টাকা। আগামী ২৫ জুন উদ্বোধনের পর পদ্মা সেতু হয়ে চলাচল করবে এসব বাস।

নতুন তালিকা অনুযায়ী ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশালের বাস ভাড়া হবে ৪১২ টাকা, ঢাকা-ভাঙ্গা-রাজৈর-গোপালগঞ্জের ভাড়া ৫০৪ টাকা, ঢাকা-ভাঙ্গা-গোপালগঞ্জ-খুলনার ভাড়া ৬৪৯ টাকা, ঢাকা-জাজিরা-শরীয়তপুরের ভাড়া ২১৮ টাকা, ঢাকা-ভাঙ্গা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা, ঢাকা-ভাঙ্গা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া ৬২৮ টাকা, ঢাকা-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা, ঢাকা-ভাঙ্গা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া ৬৩৩ টাকা, ঢাকা-ভাঙ্গা-ফরিদপুরের ভাড়া ২৮৮ টাকা, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল হয়ে ভোলার চর ফ্যাশনের ভাড়া ৬৫৩ টাকা, ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-মাওয়া-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা এবং ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটার ভাড়া ৬৯৪ টাকা হবে। সেতু দিয়ে যান চলাচলের দিন থেকে এ ভাড়া কার্যকর হবে।

Advertisement

দূরত্ব বিবেচনায় প্রতি কিলোমিটার ১.৮০ টাকা ধরে ভাড়া নির্ধারণ করা হলেও টোলের পার্থক্যের কারণে কিছু ক্ষেত্রে দূরের গন্তব্যের চেয়ে নিকট গন্তব্যের ভাড়া বেশি নির্ধারণ করা হয়েছে। একই ভায়া রুটে ঢাকা থেকে খুলনার (২৪৭ কি.মি.) ভাড়া ৬৪৯ টাকা নির্ধারণ করা হলেও খুলনার পরের স্টেশন সাতক্ষীরার (২৫০ কি.মি.) ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৩৩ টাকা।

গত মঙ্গলবার বিআরটিএ পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভাড়ার এ তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা বহুমুখী সেতুর নির্ধারিত টোল সংযোজন করে আরামদায়ক সার্ভিস দিতে বাসের ক্ষেত্রে ৫১ আসনের স্থলে ৪০ আসন (চালক ব্যতীত) বিশিষ্ট বাসের সংশোধিত ভাড়ার সঙ্গে টোল যুক্ত করে ভাড়া পুনর্নির্ধারণ করা হলো। এ নতুন ভাড়া শুধু ঢাকার সায়েদাবাদ থেকে চালু হওয়া বাসের জন্য প্রযোজ্য হবে। বাসগুলো অন্য টার্মিনাল ব্যবহার করলে নতুন রুট পারমিট নিতে হবে বলে বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন এবং পরদিন দেশের দীর্ঘতম সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজশাহী মহানগরীতে হেলমেট বিতরণ করলেন আরএমপি কমিশনার

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa