Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ দেশের গণমানুষ ও খেটে খাওয়া মানুষের দল উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সবসময় ছিল, রাজপথে আছে। ঢাকা-চট্টগ্রামে আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের কর্মীরা মাঠে নেমেছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য আমাদের নারী কর্মীরাই যথেষ্ট।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বিএনপি যেসব দলের সঙ্গে মিটিং করছে এসব দলের বাস্তবে কোনো অস্থিত্ব নেই। অস্থিত্ববিহীন দলের সঙ্গে মিটিং করে করে তারা একটি সংবাদ পরিবেশন করছে মাত্র। অস্থিত্বহীন দলের সঙ্গে মিটিংয়ের মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পাচ্ছে।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে পণ্যের মূল্য নিয়ে কথা বলছেন। অপরদিকে সাত সমুদ্র তের নদীর ওপার থেকে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবসায়ীদের ফোন করে পণ্য মজুদ কর, দাম বাড়াও, দেশে পণ্যের সঙ্কট সৃষ্টি কর বলে নির্দেশনা দিচ্ছেন। তাদের ঘরনার ব্যবসায়িরাসহ অন্যান্য ব্যবসায়িরা এ বার্তা পেয়ে অনেকে উৎসাহিত হচ্ছেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। প্রতিদিন বিএনপি বিভিন্ন দলের সঙ্গে মিটিং করছে। তাদের সঙ্গে মিটিংয়ে যেসব দল হাজির হয়, এসব দল যে দেশে আছে এই মিটিংয়ের পর মানুষ জানতে পারে, এ ধরনের একটি দল দেশে আছে।

‘ব্যবসায়িদের ফোন করে পণ্য মজুত ও দাম বাড়িয়ে সঙ্কট সৃষ্টি করতে বলছে তারেক রহমান’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.