Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন আজ
জাতীয় জাতীয় সংসদ নির্বাচন স্লাইডার

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন আজ

By Tarek HasanFebruary 18, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করবে নারী সংরক্ষিত আসনের পদপ্রার্থীর। এবারের সংষদে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে আওয়ামী লীগ ৪৮টি আর জাতীয় পার্টি পাবে দুটি আসন।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে

Advertisement

নির্বাচন কমিশন (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলেন, ১৮ ফেব্রুয়ারি নারী সংরক্ষিত আসনের সব প্রার্থীর একযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সব প্রার্থীদের গেজেট প্রকাশ করা হবে।

এর আগে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বি না থাকলে ভোটের প্রয়োজন হবে না। তবে এরই মধ্যে দলগুলো তাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। এতে ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাছাই হবে। প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোটের তারিখ ১৪ মার্চ। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে এই সময়ের পরই ঘোষণা হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম।

এদিকে ৪৮ সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে নানা শ্রেণি-পেশার সংশ্লিষ্টদের পাশাপাশি দলের ত্যাগী নেতানেত্রীদেরও মূল্যায়ন করেছে আওয়ামী লীগ। দলের মনোনয়ন পাওয়াদের ৩৪ জনই এবার নতুন মুখ।

জানা গেছে, জাতীয় নির্বাচনে জয়ী না হওয়া এবং মনোনয়ন পেয়েও বাদ পড়া চারজনও আছেন সংরক্ষিত তালিকায়। আর একজন আছেন সাংবাদিক। নারীর অধিকার নিশ্চিত করা, পিছিয়ে পড়া নারী ও এলাকার উন্নয়নের কাজে ভূমিকা রাখার পাশাপাশি দেশে অর্থনীতিতে ভূমিকা রাখতে চান তারা।

দলের পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীদের জন্যেও ছিল বিশেষ মূল্যায়ন। সাংবাদিকদের একজন প্রতিনিধিও আছেন এবারের সংরক্ষিত আসনে। মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব রাখা হয়েছে মনোনয়নে।

আগের সংসদের ৭ জন এবারো মনোনয়ন পেয়েছেন। তারা হলেন, ওয়াসিকা আয়শা খান, ফরিদা খানম, অপরাজিতা হক, নাহিদ ইজাহার খান, শবনম জাহান, অ্যারোমা দত্ত এবং ফজিলাতুন্নেছা ইন্দিরা।

তবে এবার বেশ আলোচনায় থাকলেও বিনোদন অঙ্গনের কাউকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া হয়নি। বিনোদন জগতের ১৫ জনের বেশি নারী এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন।

অফিস থেকেই পার্টিতে যেতে ব্যাগে রাখুন এই প্রসাধনীগুলো

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগেই বলেছিলেন, উড়ে এসে জুড়ে বসবে এমন কাউকে আওয়ামী লীগ সংরক্ষিত আসনে মনোনয়ন দেবে না। দলের মধ্যে যাদের জনপ্রিয়তা আছে তাদেরকে দল মনোনীত করেছেন। দেড় হাজারের বেশি আগ্রহীর মধ্য থেকে যাচাই-বাছাই করে প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে।

এদিকে জাতীয় পার্টি থেকে সালমা ইসলামসহ দুজন মনোনয়ন পত্র জমা দিবেন বলে জানা গেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa