পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও নামাজ আদায়ের জন্য ঈদগাহ ময়দানে সমবেত হন।

স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

সকাল ৮টায় মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের প্রধান ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। নামাজে ইমামতি করেন মুফতি ওমর ফারুক।

নামাজ শেষে মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাম্প্রতিক আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে ঘটে যাওয়া মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ করে দেওয়ার পর সম্ভবত গ্যাস লিকেজ থেকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকতে পারে।’

মন্ত্রী জানান, অন্য একটি হাসপাতালে পরিদর্শনের সময় তিনি এ ঘটনার খবর পান এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘তদন্ত রিপোর্ট পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

হাম পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, রোগীদের সুরক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে এবং সময়মতো পরিস্থিতি মোকাবিলা সম্ভব না হলে আরও বড় বিপর্যয় ঘটতে পারত। তিনি বলেন, সরকারের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ চলমান। ইতোমধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুর হার কমতে শুরু করেছে বলেও জানান তিনি।

এদিকে জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতারাও ঈদের নামাজে অংশ নেন। সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশে ঈদের নামাজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। শিবপুরে নামাজ আদায় করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

ঈদের জামাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। এছাড়া নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠেও অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.