বিশাল মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে ‘অন-গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তার তরুণ জনগোষ্ঠী ও মানবসম্পদ। এই সম্পদকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা আরও দ্রুত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করতে পারবে।
তিনি আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির পক্ষে বিশ্ব দরবারে এগিয়ে যাওয়া বা টিকে থাকা সম্ভব নয়। তাই দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে মানসম্মত ও আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তার মতে, এসব প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


