ঈদের দিনে গাড়ি চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিজ গ্রাম সুখবিলাসসহ আশপাশের গ্রাম ঘুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৩ মে) দুপুরের পর সহধর্মিণী নুরান ফাতেমাকে সাথে নিয়ে তথ্যমন্ত্রী গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকাল সাড়ে আটটায় সুখবিলাস ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি।

তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, বিকেলে সহধর্মিণী নুরান ফাতিমাকে সঙ্গে নিয়ে সুখবিলাসসহ আশপাশের গ্রামবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বের হন তথ্যমন্ত্রী। এসময় মন্ত্রী নিজে একটি খোলা জিপ চালিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে মুরুব্বিদের সালাম বিনিময় ও ঈদ শুভেচ্ছা জানান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আবু জাফর, তথ্যমন্ত্রীর বাল্যবন্ধু অনুপম বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



