জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় বণ্টন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. তৌহিদ হোসেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে এ ঘোষণা আসে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা ১৭ জন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এই সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ্যে করা হয়। ১৬ উপদেষ্টার একজন তৌহিদ হোসেন।

Towhid

Advertisement

২০০৭ সালে সেনাবাহিনী সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণের পর পররাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ পান মো. তৌহিদ হোসেন। দুই বছর দায়িত্ব পালন করেন তিনি। এর ১৫ বছর পর উপদেষ্টা হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যাচ্ছেন তৌহিদ হোসেন।

একনজরে দেখুন ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন

তার জন্ম ১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৮১ সালের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতায় উপ-হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবনের বেশিরভাগ সময়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে কাজ করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.