Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যখন যে স্টেশন থেকে ছাড়বে ঈদের ৮ জোড়া বিশেষ ট্রেন
জাতীয়

যখন যে স্টেশন থেকে ছাড়বে ঈদের ৮ জোড়া বিশেষ ট্রেন

By Sibbir OsmanJune 15, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৮ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৯ জুনকে ঈদের দিন ধরে এসব ট্রেন পরিচালনা করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক ট্রান্সপোর্টেশন বিভাগ থেকে কোন স্পেশাল ট্রেন কখন কোথা থেকে যাত্রা করবে এবং কোথায় কোথায় যাত্রাবিরতি করবে সেই শিডিউল প্রকাশ করেছে।

শিডিউল মোতাবেক চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বেলা সাড়ে ১১টায় ছেড়ে চাঁদপুর পৌঁছাবে বিকেল ৪টা ২৫ মিনিটে। ঈদ স্পেশাল-২ রাত সাড়ে ৩টায় চাঁদপুর থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ১০ মিনিটে। ট্রেন দুটি যাতায়াতের সময় পাহাড়তলী, ফেনী, লাঙ্গলকোটর, লাকসাম, চিতোষীরোড, মেহের, হাজিগঞ্জ, মধুরোড ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রাবিরতি করবে।
নতুন স্পেশাল ট্রেন

Advertisement

ঈদ স্পেশাল-৩ বিকেল ৩টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ১৫ মিনিটে। ঈদ স্পেশাল-৪ ভোর ৬টায় চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে। ট্রেন দুটি উভয় পথে চলাচলের সময় পাহাড়তলী, ফেনী, হাসানপুর, নাঙ্গলকোট, লাকসাম, চিতোষীরোড, শাহারান্তি, মেহের, হাজীগঞ্জ, বলাখাল, মধুরোড, শাহাতলী ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রাবিরতি করবে।

ঈদ স্পেশাল-১, ২, ৩ ও ৪ ট্রেনগুলো ২০টি বগির ওপর ১০টি কোচ নিয়ে চলাচল করবে। ট্রেনগুলোর মোট আসন সংখ্যা হবে ৫১৪টি। এই চারটি ঈদ স্পেশাল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেক দ্বারা পরিচালনা করা হবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ঈদ স্পেশাল-৫ ঢাকা থেকে সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকা ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৩টা ৪০ মিনিটে। ঈদ স্পেশাল-৬ দেওয়ানগঞ্জ থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১১টা ১০ মিনিটে। ট্রেন দুটো চলাচলের সময় ঢাকা বিমানবন্দর, টঙ্গী, জয়দেবপুর, গফরগাঁও, ময়মনসিংহ, পিয়ারপুর, জামালপুর, মেলান্দহ এবং ইসলামপুর বাজার স্টেশনে যাত্রা বিরতি করবে। এই ট্রেন দুটিও ২০টি বগির ওপর ১০টি কোচ নিয়ে চলাচল করবে। প্রতিটি ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৮৮৬টি। ট্রেন দুটি স্পেয়ার কোচ দ্বারা পরিচালনা করা হবে।

চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল-৭ চট্টগ্রাম থেকে রাত ৯টায় ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে ভোট ৬টায়। ঈদ স্পেশাল-৮ ময়মনসিংহ থেকে সকাল ১০টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। ট্রেন দুটো যাত্রা পথে ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ভৈরব বাজার, কিশোরগঞ্জ, গৌরীপুর এবং ময়মনসিংহ স্টেশনে যাত্রাবিরতি করবে। ট্রেন দুটি ১৪টি বগির ওপর ৭টি কোচ নিয়ে চলাচল করবে। প্রতিটি ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩২৪টি। ট্রেন দুটি ওয়ার্কশপ স্পেশাল ট্রেনের রেক দ্বারা পরিচালনা করা হবে।

এছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল-৯ ভৈরব বাজার থেকে সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-১০ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় ছেড়ে ভৈরব বাজার পৌঁছাবে দুপুর ২টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টা ৫ মিনিটে ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়। যাত্রা পথে ট্রেন চারটি সকল স্টেশনে যাত্রাবিরতি করবে। ১০টি বগির ওপর মোট ৫টি কোচ নিয়ে ট্রেন চারটি চলাচল করবে। প্রতিটি ট্রেনের আসন সংখ্যা হবে ২৭৪টি। ট্রেনগুলো ৭৫, ৭৬, ২৭১ এবং ২৭২ ট্রেনের রেক দ্বারা পরিচালনা করা হবে।

ঈদ স্পেশাল ১ থেকে ৮ ট্রেনগুলো আগামী ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে পরবর্তী ৫ দিন চলাচল করবে। এছাড়া শোলাকে ঈদ স্পেশাল ৯ থেকে ১২ ট্রেন চারটি শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

দুপুরের মধ্যে এলাকায় ৬০ কি.মি বেগে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

July 20, 2026
Storms

রাতের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

July 20, 2026
BSTI

৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই

July 20, 2026

Latest News

প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Storms

রাতের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

BSTI

৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই

মির্জা ফখরুল

পুরনো কেমিক্যালে মশা মরছে না, নতুনে জোর দিন: মির্জা ফখরুল

Bonna

ভারী বৃষ্টিতে দেশের ৮ জেলায় হতে পারে বন্যা

Sahed

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

Tista

তিস্তার পানি বৃদ্ধি, ডালিয়া পয়েন্টে খোলা হলো ৪৪টি জলকপাট

Rain

আগামী ৫ দিন কেমন থাকবে বৃষ্টিপাত, যা জানালো আবহাওয়া অফিস

রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

NRB

উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa