জুমবাংলা ডেস্ক: ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে নীলফামারির চিলাহাটি রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হুইসেল বাজিয়ে ও সবুজ পতাকা নেড়ে নতুন এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খবর বাসসের

আধুনিক সুযোগ-সুবিধাসহ আটশ’ যাত্রী ধারণক্ষমতার নতুন এই ‘চিলাহাটি এক্সপ্রেস’ সপ্তাহে ছয় দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করবে।

ছবি-পিআইডি
Advertisement

হলদিবাড়ী-চিলাহাটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করায় চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। পণ্য বোঝাই ওয়াগনের পাশাপাশি এই রুটে বর্তমানে আন্তঃদেশীয় ‘মিতালী এক্সপ্রেস’ চলাচল করছে।

মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বক্তব্য দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

জামিন পেলেন বাবুল আক্তার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.