Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু, যেভাবে কাটবেন
জাতীয়

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু, যেভাবে কাটবেন

By Shamim RezaJune 2, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। আগে রেজিস্ট্রেশন করা থাকলে কেবল লগইন করেই টিকেট সংগ্রহ করা যাবে ঈদ-উল-আজহা উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

Railway Ticket

Advertisement

রবিবার (২ জুন) থেকে পাওয়া যাচ্ছে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট। আগামী ১৭ জুন ঈদ-উল-আযহা ধরে আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম বিক্রি হচ্ছে। এবার শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে। ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ট্রেনের পাঁচ দিনের আসন বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে তাদের কর্মপরিকল্পনায় উল্লেখ করেছে, এবার ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসনসংখ্যা হবে ৩৩,৫০০টি। সবগুলো আসনের টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে। রবিবার থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করা হবে।

টিকেট কাটবেন যেভাবে
চাপ কমাতে এবার দুই শিফটে টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এবার পশ্চিমাঞ্চলের টিকেট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকেট পাওয়া যাবে প্রতিদিন দুপুর ২টা থেকে।

রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই টিকেট পাওয়া যাবে। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। আগে রেজিস্ট্রেশন করা থাকলে কেবল লগইন করেই টিকেট সংগ্রহ করা যাবে।

রেজিস্ট্রেশন
বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের টপ কর্নারে রেজিস্ট্রেশন ট্যাব ক্লিক করতে হবে। এতে রেজিস্ট্রেশন নামে নতুন একটি পেজ আসবে। সেখানে কাঙ্ক্ষিত তথ্য দিয়ে সংশ্লিষ্ট ঘরগুলো পূরণ করতে হবে। মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেটি সঠিকভাবে পূরণ করে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্য ঠিক থাকলে রেজিস্ট্রেশন সফল হবে এবং বাংলাদেশ রেলওয়ে নামে নতুন একটি পেজ আসবে। এখানে ইউজার অটো লগইন হয়ে যাবে।

টিকেট কেনার পদ্ধতি
প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অটো লগইন না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ও পাসওয়ার্ড পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইনের পর যে পেজ আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেইলেবিলিটি (আসন আছে কি-না) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে।

ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে ফাঁকা থাকা সাপেক্ষে পছন্দের আসন বেছে নিন। এরপর কন্টিনিউ পারচেজে ক্লিক করুন। ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশে পেমেন্ট করলে একটি ই-টিকেট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকেটের কপি চলে যাবে। ফটো আইডিসহ প্রদত্ত ইনফরমেশন দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকেট সংগ্রহ করা যাবে।

নেট দুনিয়ায় ঝড় তুললো উল্লুর খোলামেলা দৃশ্যে ভরপুর নতুন এই ওয়েব সিরিজ

কোন ট্রেনের টিকেট কবে
২ জুন মিলবে ১২ জুনের টিকেট, ৩ জুন পাওয়া যাবে ১৩ জুনের, ৪ জুন ১৪ জুনের, ৫ জুন ১৫ জুনের এবং ৬ জুন ১৬ জুনের টিকেট বিক্রি করবে রেলওয়ে। ফিরতি টিকেট মিলবে ১০ জুন থেকে। ১০ জুন মিলবে ২০ জুনের টিকেট, ১১ জুন ২১ জুনের, ১২ জুন ২২ জুনের, ১৩ জুন ২৩ জুনের এবং ১৪ জুন ২৪ জুনের টিকেট বিক্রি করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa