পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের সুবিধার্থে আগাম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ বিক্রি করা হচ্ছে আগামী ৩ জুন চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট।

আজ রবিবার (২৪ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে ঘোষিত বিশেষ ব্যবস্থাপনা অনুযায়ী, ৩১ মে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট ২৩ মে বিক্রি করা হয়েছে। একই ধারাবাহিকতায় আগামী ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থাপনায় ক্রয় করা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট সংগ্রহের ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আসন্ন ঈদযাত্রা ও ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা নির্বিঘ্ন করতে বিশেষ এই টিকিট ব্যবস্থাপনা চালু রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে ঘরমুখো ও ফিরতি যাত্রায় যাত্রীদের চাপ সামাল দেওয়া সহজ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



