Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত সম্পত্তিতে অধিকার পাবেন ট্রান্সজেন্ডার সন্তানরা
আইন-আদালত

সম্পত্তিতে অধিকার পাবেন ট্রান্সজেন্ডার সন্তানরা

By Sibbir OsmanDecember 6, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০২৩ ’শীর্ষক আইন ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই পাস করা হবে বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখ। তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে পাস করারা জন্য আমরা কাজ করছি। এক বছরের মধ্যে আইনটি করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকার চায় এই বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায় হোক।

অধিকার ও সুরক্ষা আইন-২০২৩

Advertisement

তাই এশিয়ান উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তরের নেতৃত্বে এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা গঠিত একটি কমিটি আইনের খসড়া চূড়ান্ত করেছে। এখন কিছু পরিমার্জন ও পরিবর্ধনের কাজ বাকি আছে। একই সঙ্গে তিনি এই আইনটি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য এই কমিটিকেই একটি বিধি করার সুপারিশ করেন। কারণ আইন হলেও আইনের বিধি না থাকলে আইন কার্যকর হয় না।

মঙ্গলবার নগরীর একটি হোটেলে ‘ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা ও সুরক্ষা আইন-২০২৩’-এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তাফা কামাল।

অতিথি ছিলেন বাংলাদেশে এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র সোশ্যাল ডেভেলপম্যান্ট অফিসার (জেন্ডার) নাসিবা সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা পরিচালক ও ‘ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০২৩’-এর খসড়া প্রণয়ন কমিটির আহ্বায়ক ডা. মোহাম্মদ মোকতার হোসেন। অনুষ্ঠানে আইনের ওপর দুটি উপস্থাপনা করেন সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ এবং সামাজিক কার্যক্রম পরিচালক মোহাম্মদ আসাদুজ্জমান।

ড. আবু সালেহ্ মোস্তাফা কামাল বলেন, আইন হলে ট্রান্সজেন্ডার ব্যক্তি সমাজে, পরিবারে তাদের অধিকার আদায় হবে। সম্পত্তিতে উত্তরাধিকার অধিকার প্রতিষ্ঠা পাবে। মৃত্যুর পরে তাদের সৎকার নিয়ে জটিলতা দেখা দেয় তা দূর হবে। তাদের স্বাস্থ্যসেবা শিক্ষা, কর্মক্ষেত্রে প্রবেশের প্রতিবন্ধকতা দূর হবে। এসডিজির লক্ষ্য কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

হারিয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধারে গুগলের পরামর্শ

অনুষ্ঠানে জানানো হয় খসড়া চূড়ান্ত হলে, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে আইনটি দেওয়া হবে। সেখানে থেকে মন্তব্য গৃহীত হলেই আইনটি পাসের জন্য তৈরি হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa