Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি গাছের উঁচু ডাল ও শেকড়ের মধ্যে ভেদাভেদ রাখবো না : শফিকুর
রাজনীতি

গাছের উঁচু ডাল ও শেকড়ের মধ্যে ভেদাভেদ রাখবো না : শফিকুর

By Shamim RezaDecember 1, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী দিনে নির্বাচনের মাধ্যমে জামায়াত সরকার গঠন করলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা হবে। এমনকি গাছের উঁচু ডাল ও শেকড়ের মধ্যে কোনো ভেদাভেদ রাখবো না। নারীর স্বাধীনতা রক্ষা করা হবে। কাউকে জোর করে বোরকা পড়ানো হবে না। বরং মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে কেউ পড়তে চাইলে পড়বেন।

Jamat

Advertisement

রোববার বিকেলে ফরিদপুরে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর বলেন, ২০০৬ সালে লগি-বৈঠার হিংস্র তাণ্ডবের কাছে সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল। অনেক লড়াই সংগ্রামের পর ২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই হারানো পথ আবার ফিরে এসেছে। সাড়ে ১৫ বছরের বৈষম্য থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ। আশা করি, ছাত্রজনতা যে বৈষম্যহীন মানবিক সমাজের জন্য লড়াই করেছে, সেই উদ্দেশ্য সফল হবে। হতাহতদের রক্তের ঋণ এই জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

এসময় জামায়াত ইসলামের সাবেক দুই শীর্ষ নেতার কথা স্মরণ করে তিনি বলেন, এই জেলা আমাদের বিশাল আবেগের। বিগত সরকার বিচারের নামে জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে খুন করেছে। আমরা দুনিয়ার আদালতসহ আল্লাহর কাছে এই খুনের বিচার দাবি করি।

জামায়াতের আমীর অভিযোগ করে বলেন, ২০০৯ সাল থেকে হাসিনা সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে সেনাবাহিনী ও বিডিআরকে ধ্বংস করতে ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকশ অফিসারদের হত্যা করেছে। তাদের পরিবার পরিজনসহ অনেককে হত্যা করে লাশ ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল। রাতের অন্ধকারে সেই খুনিদের সেফ জোনে পাঠানের ব্যবস্থা করা হয়। দেশবাসী সেই খুনিদের নাম প্রকাশসহ বিচার দেখতে চায়।

বিগত ১৫ বছর নির্বাচনের নামে তামাশা করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ২০১৪ সালে ভোটার বিহীন নির্বাচন অনুষ্ঠিত করে মিথ্যা ভোটের জরিপ দেখানো হয়েছে। দেশের জনগণের ওপর আস্থা না থাকায় আওয়ামী সরকার ২০১৮ সালের নির্বাচন রাতেই করে ফেলেছে। বিশ্ব মিডিয়ায় যাকে ‘মিড নাইট ইলেকশন’ বলে আখ্যা দিয়েছে। আর ২০২৪ এর নির্বাচন ‘মামা-ভাগ্নের’ নির্বাচন করে তামাশা করা হয়েছে।

জেলা জামায়াতের আমীর মাওলানা মো. বদরউদ্দীন আহমেদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় মজলিসের শূরা ও অঞ্চল টিমের সদস্য আবদুত তাওয়াব।

আশুলিয়ায় যুবককে কু..পিয়ে হ..ত্যা

এসময় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত জামায়াত ইসলামের নেতাকর্মীরা কর্মী সম্মেলনে অংশ নেয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa