মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশের অস্থিতিশীল বাজার থেকে ভারতে তেল পাচার রোধে কঠোর নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপ করার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় চেকপোস্ট বসিয়ে এ পরীক্ষা কার্যক্রম শুরু করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। এদিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেকপোস্টে প্রতিটি গাড়ির তেলের ট্যাংকতে কী পরিমাণ তেল আছে, তা যাচাই করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। একইভাবে ভারতে ফেরার পথে পুনরায় ওই ট্যাংক পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে তেল পাচার রোধে সীমান্তে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। তেলের ট্যাংক ছাড়াও পুরো গাড়ি তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


