রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভাষণকে স্বাগত জানিয়েছে ইসরাইল। বিশেষত আগামী কয়েক সপ্তাহের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া এবং যুদ্ধাবস্থাকে ধরে রাখাকে তারা স্বাগত জানিয়েছেন। ট্রাম্পের এই বক্তব্য নেতানিয়াহুর নিজেরর সময়সীমার সঙ্গে মিলে যায়।

কিছুদিন পূর্বে নেতানিয়াহু বলেন, ইসরাইল টার্গেট করা তালিকার অর্ধেকের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বর্তমানে ইরানের বেসামরিক স্থাপনাগুলোতেও ইসরাইল হামলা চালাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কারখানা, গুরুত্বপূর্ণ ভবন সহ যা কিছু ইরানের রাষ্ট্রব্যবস্থাকে টিকিয়ে রাখে তার সবকিছুতেই হামলা চালানো হচ্ছে। মোদ্দাকথা ইরানকে একেবারে পঙ্গু করে দিতে চাইছে ইসরাইল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ট্রাম্পের ভাষায় বললে ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানো হবে ইরানকে। জর্ডান থেকে এ খবর দিয়ে আল জাজিরার সাংবাদিক রব ম্যাকব্রাইড বলেন, আমি মনে করি ইসরাইল সবচেয়ে খুশি হয়েছে ট্রাম্পের ভাষণে বলা যুদ্ধের যৌক্তিকতা হিসেবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলাকে দায়ী করার অংশ নিয়ে। একই সাথে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইসরাইলের অস্তিত্ব হুমকিতে পড়বে, যা ইসরাইলের অনেক কট্টরপন্থী নেতা প্রায়শই বলে থাকেন। এর মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহু অন্যতম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


