Advertisement

তরুণদের চিন্তাকে সুসংহত করলে আমরা এগিয়ে যাব—বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘তরুণ ও যুবকদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্যকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের অভিজ্ঞতা প্রয়োজন তবে কাজের জন্য সবচেয়ে যেটা বেশী প্রয়োজন সেটা হচ্ছে তরুণদের।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের দেশে নানান সমস্যার কথা আমরা বলি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না। কাজের জন্য হাত নিয়েও জন্মায়। আমরা যদি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে আমাদের থেকে ধনী দেশ খুব কমই আছে। তাই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি বলেন, ‘বিশ্বের বহু দেশ আছে যারা পানির জন্য অস্থির হয়ে আছে। ছাদের পানি স্টোর করে তারা প্রয়োজন মেটায়। আমাদের দেশে বন্যায় সব ডুবিয়ে দেয়। আবার খরায় ধ্বংস করে ফেলে। যখন আমাদের পানি বেশি হয় সেটা সংরক্ষণ করতে পারি আবার যখন পানি কম হবে তখন সেটা ব্যবহার করতে পারি। তখন আমাদের সমস্যা থাকার কথা না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.