নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তুরস্কের দক্ষিণাঞ্চলের শহর আদানার কাছে অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আদানা কনস্যুলেট জেনারেল থেকে জরুরি দায়িত্বে নেই এমন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে জারি করা ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব এলাকা ত্যাগ করার জন্য জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে।
সূত্র: এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


