Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আরও দুটি পাসপোর্ট অফিস হচ্ছে ঢাকায়
জাতীয়

আরও দুটি পাসপোর্ট অফিস হচ্ছে ঢাকায়

By Saiful IslamFebruary 7, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পাসপোর্টের ছবি, চোখের মণির প্রতিচ্ছবি এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে পাসপোর্টপ্রত্যাশীরা। সকালের নরম আলোতে একজন পাসপোর্ট অফিসে ঢুকলে সূর্য ডুবে যাবে, কিন্তু এই কাজ তিনটি শেষ হবে না। অথচ দুই মিনিটের এ কাজটুকু হয় একই টেবিলে, একই ব্যক্তির হাতে।

আরও দুটি পাসপোর্ট অফিস

এ প্রসঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী বলেছেন, ঢাকায় এখন আগারগাঁও ছাড়া উত্তরা ও যাত্রাবাড়ী আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট দেওয়া হয়। শিগগিরই আমরা ঢাকায় আরও দুটি অফিস স্থাপন করব। ঢাকার পূর্বাচলে এবং পশ্চিমে বছিলার দিকে আমরা অফিস খুলছি। এগুলো চালু হলে চাপ কিছুটা কমবে।

গতকাল মঙ্গলবার রাতে যোগাযোগ করা হলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাসপোর্ট যারা নিতে আসেন তাদের আমরা আরও ভালো সেবা দিতে চাই। কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে অনেক সময় সেটা সম্ভব হয় না। সার্ভার ডাউন হওয়ার তথ্য আমার কাছে নেই। চেক করে দেখতে হবে। আগারগাঁওয়ে দিনে মাত্র এক হাজার লোককে সেবা দেওয়ার সুযোগ আছে। কিন্তু সেবা নিতে আসে প্রায় পাঁচ হাজার লোক। আমি সংশ্লিষ্টদের বসার জন্য চেয়ার দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ভবনগুলো এমনভাবে করা হয়েছে যে সেবাগ্রহীতাদের চেয়ার দেওয়ার জায়গা নেই।

এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে। কভিডের দুই বছর মানুষ পাসপোর্ট করতে পারেনি। সেই চাপ এখন এসে পড়েছে। অনেক মানুষ পাসপোর্ট চায়। আমি চেয়েছি স্টেডিয়ামের মতো বড় বড় জায়গা। ছোট জায়গায় সেটা সম্ভব হচ্ছে না। সুপার এক্সপ্রেসের টাকা জমা দিলে দিনে দিনেই সেবা পাওয়া যায়।

তিনি আরও বলেন, সারা দেশে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার পাসপোর্টে ইস্যু হয়। সমপরিমাণ পাসপোর্ট এনরোলমেন্ট হয়। তাহলে গড়ে ২০ হাজার ধরলেও ৪০ হাজার পাসপোর্টের কাজ হয়। এ পাসপোর্টের জন্য ৮০ হাজার লোক পাসপোর্ট অফিসে যায়। অথচ আমার জনবল মাত্র ১ হাজার ১০০ জন। আগে চার-পাঁচটি অফিস থেকে পাসপোর্ট দেওয়া হতো। এখন সেটা সব জেলায় সম্প্রসারণ করা হয়েছে। ৬৪ জেলার ৬৯টি অফিস থেকে পাসপোর্ট দেওয়া হচ্ছে। ঢাকায় এখন আগারগাঁও ছাড়া উত্তরা ও যাত্রাবাড়ী আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট দেওয়া হয়। শিগগিরই আমরা ঢাকায় আরও দুটি অফিস স্থাপন করব। ঢাকার পূর্বাচলে এবং পশ্চিমে বছিলার দিকে আমরা অফিস খুলছি। এগুলো চালু হলে চাপ কিছুটা কমবে।

পাসপোর্ট অফিসের জনবল সংকটের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। বর্তমানে ১ হাজার ১০০ লোক কাজ করলেও দেড় বছর আগে আরও জনবল বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। কিন্তু তাতে কোনো সাড়া দেয়নি সরকার।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অফিস আরও ঢাকায়, দুটি পাসপোর্ট হচ্ছে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 3, 2026
আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

February 3, 2026

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

February 3, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

সরকারি ছুটি

টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে

কূটনৈতিক পাসপোর্ট

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.