জুমবাংলা ডেস্ক : অনলাইনভিত্তিক অ্যাপে প্রতারণার অভিযোগে এমটিএফইর সিইওসহ দুজনকে গ্রেফতার করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২৩ আগস্ট) বিকালে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামে অভিযান চালিতে তাদের গ্রেফতার করা হয়।

এমটিএফই

Advertisement

গ্রেফতার হয়েছেন এমটিএফইর সিইও দিপেন্দ্রনাথ সাহা (৪৩)। তিনি মোহনপুরের বিষহরা গ্রামের ধীরেন্দ্র নাথ সাহার ছেলে।

দিপেন্দ্রনাথ পার্শ্ববর্তী বাগমারা উপজেলা খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের ধর্ম (হিন্দু) বিষয়ের সহকারী শিক্ষক। বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে লোকজনকে এমটিএফই সম্পর্কে ধারণা দিতেন এবং তাদের প্রভাবিত করতেন।

এছাড়াও তার সহযোগী লতিফুল বারিকে (৪২) গ্রেফতার করা হয়েছে। বারি নওগাঁর মহাদেবপুর উপজেলার আব্দুর রশীদের ছেলে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। তিনি বলেন, নগরীর রাজপাড়া থানায় এ নিয়ে একটি মামলা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথ তদন্ত করে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের আদালতের হাজির করা হবে। এরপর তাদের রিমান্ড চাইব। এছাড়া তদন্তে বাকিটা বের হয়ে আসবে।

সিঙ্গাপুরের ১০ ব্যাংকের নথি তলব, বিলিয়ন ডলার জব্দ

পুলিশ কমিশনার বলেন, প্রাথমিকভাবে জেনেছি- তাদের মাধ্যমে অনেকেই ইনভেস্ট করে প্রতারিত হয়েছেন। তবে প্রতারিতরা কী পরিমাণ ইনভেস্ট করেছেন- সেই বিষয়ে এখনো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। আশা করছি, তাদের জিজ্ঞাসাবাদ করলেই এ ব্যাপারে সব তথ্য জানা যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.