Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home তিস্তার ভাঙনে নদীগর্ভে যেতে বসেছে দুইটি স্কুল
Bangladesh breaking news বিভাগীয় সংবাদ রংপুর

তিস্তার ভাঙনে নদীগর্ভে যেতে বসেছে দুইটি স্কুল

By Saiful IslamAugust 1, 2024Updated:August 1, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাটে বিপদ কাটছে না তিস্তাপাড়ের মানুষের। ফের শুরু হয়েছে তীব্র নদীভাঙন। ফলে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে নদীতীরবর্তী এলাকায়। তিস্তার অব্যাহত ভাঙনে খিতাবখাঁ ও চর খিতাবথা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এছাড়া কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিরহাট বাজার, বুড়িরহাট বাজারসহ দুইটি ইউনিয়নের চারটি মসজিদ, দুইটি মন্দির, বিভিন্ন স্থাপনা ও শত শত একর ফসলি জমি এবং সহস্রাধিক বসতভিটা ভাঙন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

Teesta

জানা গেছে, গত তিন দিনের মধ্যে নদীভাঙনে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের খিতাবখা, বড়দরগা, চর খিতাবখা কালিরহাট, রামহরি ও চুতুরা মৌজায় নতুন করে ২৫টি বসতভিটেসহ কয়েকশ বিঘা ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে চলতি মৌসুমে দুই শতাধিক বসতভিটে, ফসলি জমি এবং গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। ভিটেমাটিহারা এসব মানুষের অনেকে বাঁধের রাস্তাসহ অন্যের জায়গাজমিতে কোনোরকম বসতি স্থাপন করে ও অনেকে খোলা আকাশের নিচে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। এরমধ্যে রাক্ষুসে তিস্তার প্রবল ভাঙনে রাজারহাট উপজেলার খিতবথা ও চর খিতাবথা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। অব্যাহত ভাঙনে বিদ্যালয় দুইটি আদৌ রক্ষা করা সম্ভব হবে কি না এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী।

এদিকে তীব্র ভাঙনে খিতাবখাঁ ও চরখিতাবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এসে গেছে তিস্তা নদী। বিদ্যালয়টি রক্ষা করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে পাউবো। গত কয়েক দিন ধরে নিয়মিত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে তারা। এর পরও শঙ্কা কাটছে না। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে খিতাবধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত রেইনট্রি কড়ইসহ মূল্যবান গাছগুলো নিলামে বিক্রির উদ্যোগ গ্রহণ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধির চন্দ্র। এই বিদ্যালয়টি নদীগর্ভে চলে গেলে বিদ্যালয়ের দ্বিতল ভবনসহ কোটি টাকার সম্পদ ও বিদ্যালয়ের হাজারো স্মৃতি চাপা পড়ে যাবে নদীগর্ভে। চর খিতাবখাঁ গ্রামের ইসমাইল হোসেন বলেন, স্কুলটা নদীতে গেলে গ্রামের বাচ্চাগুলোর আর লেখাপড়া হবে না। আমারও একটা নাতি আছে এই স্কুলে পড়ে।

খিতাবখাঁ গ্রামের ওছিয়ত বলেন, এই তো দুই দিন আগে আমাদের মাথা গোঁজার ঠাঁই নদীতে গেছে। আমরা খালি আসমানের তলায় থাকি। বাড়িঘর গেল-গেল, গ্রামের স্কুলটাও যদি না থাকে তাইলে কী হবে। স্থানীয় ইউপি সদস্য মামুন মণ্ডল বলেন, আশপাশে তিন কিলোমিটারের মধ্যে আর কোনো প্রাথমিক বিদ্যালয় নেই, এটি নদীগর্ভে বিলীন হলে এই এলাকার শত শত শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়বে

সদ্য নদীগর্ভে বসতভিটে বিলীন হওয়া খিতাবখাঁ গ্রামের নুরুল ইসলাম বলেন, ‘দেখতে দেখতেই চোখের সামনে বসতভিটা নদীগর্ভে গেলেও রক্ষা করতে পারিনি। এখন পরিবার- পরিজন দিয়ে কোথায় যাব কী খাব জানি না। একই অবস্থা বসতভিটাহারা সফিক ও মমিনসহ অন্যদের। চতুরা গ্রামের মিলন মিয়া বলেন, প্রতি বছর ভাঙনে এলাকার শত শত মানুষ সর্বস্বান্ত হচ্ছে, তারপরও আমরা ত্রাণ চাই না। অবিলম্বে তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়ন করা হোক- এটাই আমাদের দাবি।

খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধির চন্দ্র বলেন, জরুরি ভিত্তিতে বিদ্যালয়টিসহ আশপাশের নদীভাঙন ঠেকাতে হবে। কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কাজ অব্যাহত রয়েছে, ভাঙন ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চলছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
bangladesh, breaking news তিস্তার দুইটি নদীগর্ভে বসেছে: বিভাগীয় ভাঙনে যেতে রংপুর সংবাদ স্কুল
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ক্লোজ ফ্রেন্ডস ফিচার

ক্লোজ ফ্রেন্ডস ফিচারে বড় পরিবর্তনের ইঙ্গিত ইনস্টাগ্রামের

February 1, 2026
ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

February 1, 2026
ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

February 1, 2026
Latest News
ক্লোজ ফ্রেন্ডস ফিচার

ক্লোজ ফ্রেন্ডস ফিচারে বড় পরিবর্তনের ইঙ্গিত ইনস্টাগ্রামের

ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

মুন্সীর প্রার্থিতা

মুন্সীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণার পর যা বললেন হাসনাত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

সিইসির সঙ্গে বিএনপি

দুপুরে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন

আপিলও খারিজ, মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না

রুপা

রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতে রেকর্ড ১৪ দফা দাম সমন্বয়

জ্বালানি তেল

নতুন দামে জ্বালানি তেল, কোন তেলের লিটার কত?

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.