Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান
জাতীয়

আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান

By iNews DeskAugust 12, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে ৪ দিনের সফরে আজ শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান। তারা হলেন রিচার্ড ম্যাককরমিক এবং এড কেস। রিপাবলিকান দলের রিচার্ড ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট দলের এড কেস ১২ থেকে ১৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন।

আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন। কিন্তু আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ঢাকা সফরে দুই কংগ্রেসম্যান আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, বাংলাদেশে এসে দুই কংগ্রেসম্যান প্রথমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। ১৩ আগস্ট কংগ্রেসম্যানদের কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি), জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। পরদিন দুই কংগ্রেসম্যান আরআরআরসি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। পরবর্তীতে ঢাকায় এসে তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

Advertisement

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও উত্তপ্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণার পর থেকে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী এবং বিএনপির নানামুখী তৎপরতা বাড়তে শুরু করে। এর মধ্যেই ইইউ, যুক্তরাষ্ট্রসহ নানা দেশ এবং মিশন পর্যবেক্ষক পাঠাতে শুরু করেছে।

সম্প্রতি একাধিক মার্কিন প্রতিনিধি দলও ঢাকা সফর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ৬-৮ আগস্ট তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাইডেন প্রশাসনই কংগ্রেসম্যানসহ বিভিন্ন প্রতিনিধিদের পাঠাচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এ রকম আরও সফর আগামীতেও হতে পারে।

বাংলাদেশে ‘শান্তিপূর্ণ’ নির্বাচন আশা করছে ভারত

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa