লক্ষ্মীপুরে ‘উদ্ধারকৃত’ সেই টাকা নিয়ে মুখ খুলেছেন বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরী। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এ প্রার্থী।

ভিডিওতে এ্যানি চৌধুরী বলেন, ‘আমি লক্ষ্মীপুরে নির্বাচনী কাজে নিজ ব্যস্ত রয়েছি। এরই মধ্যে আমি শুনতে পেলাম, আমার নির্বাচনী কাজে ব্যস্ত যে গাড়ি, সেটি চেক করেছে।’
‘উদ্ধারকৃত’ টাকা নিয়ে প্রচারিত সংবাদ বিভ্রান্তি ও উদ্দেশ্যমূলক দাবি করে তিনি বলেন, ‘প্রকৃত পক্ষে যে নিউজ সেটি হলো, আমার নির্বাচনী অ্যাজেন্ট গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। সেখানে আমার যে ব্যাগ, তার মধ্যে ১৫ লাখ টাকা কেন্দ্র ওয়াইস দেওয়ার জন্য ছিল। কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতোমধ্যে রিলিজও করেছেন যে, এটা সত্যিই কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেই ‘
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরও বলেন, ‘যারা এটা নিয়ে নিউজ করছেন, আমি মনে করি সম্পূর্ণরূপে উদ্দেশ্যমূলক। আমার ইমেজকে ক্ষুণ্ন করার জন্য এই ধরনের খবর ছাপা হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


