Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পালটা আক্রমণের মূল কারিগর যিনি
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পালটা আক্রমণের মূল কারিগর যিনি

By Saiful IslamJune 18, 20232 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে দেড় বছর ধরে রাশিয়ার দখলে থাকা কয়েকটি এলাকা ‘মুক্ত’ করতে পুরোদমে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের নেপথ্যে রয়েছেন গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। তিনি জেনারেল ভ্যালেরি জালুঝনি।

বিবিসির খবরে বলা হয়েছে, কদিন আগেও ৪৯ বছর বয়সি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি সম্পর্কে কেউ তেমন জানতেন না। এখন তিনি জনপ্রিয়তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে টেক্কা দিচ্ছেন।

বন্ধু ও সহপাঠীদের কাছে ‘আমাদের ভ্যালেরা’ নামে পরিচিত জেনারেল জালুঝনিকে ২০২১ সালের জুলাইয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জেনারেল জালুঝনির পরিচিত ও ঘনিষ্ঠ ব্যক্তিদের মতে, ব্যক্তিগতভাবে তাকে এ পদে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জেলনস্কি। তার এ নিয়োগে অনেকে তো বটেই, জেনারেল জালুঝনি নিজেও বেশ অবাক হয়েছিলেন। কারণ অনেককে ডিঙিয়ে তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন জেলেনস্কি।

অবশ্য আগে থেকেই একজন উচ্চাকাঙ্ক্ষী ও আধুনিকমনা সেনা কমান্ডার হিসেবে পরিচিতি ছিলেন জালুঝনি। একই সঙ্গে একজন নিরহংকারী মানুষ হিসেবেও সবার কাছে তার গ্রহণযোগ্যতা আছে। তিনি অধস্তনদের সঙ্গে হাসি-ঠাট্টা করতে পছন্দ করেন এবং নিজেকে অন্যদের কাছে বড় হিসেবে তুলে ধরতে চান না।

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধের মোকাবিলায় ইউক্রেনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জেনারেল ভ্যালেরি জালুঝনি। ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারির মধ্যে স্পষ্ট হয়ে যায়, তিন দিনের মধ্যে রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছেন। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তেমন কোনো বাধা ছাড়াই রাশিয়ার সেনারা কিয়েভের দখল নিয়ে নেবেন।

তবে বাস্তবতা ছিল ভিন্ন। ইউক্রেনের সরকার জনগণকে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। এরপর রাশিয়ার সেনারা ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে। একই সঙ্গে রাজধানী কিয়েভের জন্য এমন একটা হুমকি হয়ে দাঁড়ায়, যা আমলে না নেওয়ার কোনো উপায় ছিল না।

এরপর ইউক্রেনের নেতৃস্থানীয়দের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তারা পরিকল্পনা করেন, কিয়েভের পাশ দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ এক নদী নিপ্রোর ওপরে থাকা সেতুগুলো ধ্বংস করে দেবেন। এর ফলে নিপ্রো নদীর পূর্ব তীর পা হয়ে রাশিয়ার সেনারা পশ্চিম তীরে আসতে পারবেন না। যেখানে অন্যান্য কৌশলগত স্থাপনার সঙ্গে ইউক্রেনের সরকারি কোয়ার্টারগুলোও অবস্থিত।

এরপর কর্মকর্তারা বিষয়টি নিয়ে মতামত জানতে জেনারেল জালুঝনিকে ফোন করেন। ওই সময় অন্য শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি পরিখায় অবস্থান করছিলেন জেনারেল জালুঝনি।

এ ঘটনার পর যুদ্ধ নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২০২২ সালের এপ্রিলের শুরুর দিকে ইউক্রেনের সেনারা কিয়েভের উত্তর ও পূর্বদিক থেকে রাশিয়ার সেনাদের পিছু হটতে বাধ্য করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আক্রমণের আন্তর্জাতিক ইউক্রেনের কারিগর পালটা বিরুদ্ধে মূল যিনি রাশিয়ার!
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.