Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মোটরসাইকেলে অনুমোদনহীন বিপজ্জনক সিলিন্ডার গ্যাসের ব্যবহার
জাতীয়

মোটরসাইকেলে অনুমোদনহীন বিপজ্জনক সিলিন্ডার গ্যাসের ব্যবহার

By Saiful IslamMarch 1, 20243 Mins Read

নভেম অপু : মোটরসাইকেলে অনুমোদনবিহীন বিপজ্জনক অবৈধ মানহীন এলপিজি ও সিএনজি সিলিন্ডারে গ্যাসের ব্যবহার বেড়েই চলছে। এই সিলিন্ডারে গ্যাসের ৬০-৭০ শতাংশ জ্বালানি সাশ্রয়ী সুবিধা নিয়ে প্রচারণামূলক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করে বাইকারদের প্ররোচিত করছে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় কিছু গ্যারেজ।

মোটরসাইকেলে অনুমোদনহীন বিপজ্জনক সিলিন্ডার গ্যাসের ব্যবহার

Advertisement

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বাইকে সিলিন্ডারে গ্যাসের ব্যবহারের ফলে ভয়ারহ মৃত্যু ঝুঁকিতে পরবেন মোটরসাইকেল আরোহীরা। কোন মানদণ্ডে এসব সিলিন্ডার তৈরি হচ্ছে এবং তা সঠিকভাবে প্রতিস্থাপন করলে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরতে পারে মোটরসাইকেল আরোহী। বিভিন্ন জরিপে এমনিতেই দেশের সড়ক দুর্ঘটনার ৫০ ভাগই মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পরছেন বলে তারা জানান।

মোটরসাইকেলে অনুমোদনহীন বিপজ্জনক সিলিন্ডার গ্যাসের ব্যবহার
অকটেন-পেট্রোল চালিত মোটরসাইকেলে রান্নার অবৈধ গ্যাস সিলিন্ডার লাগানো হয়েছে

বর্তমানে বাজারে অকটেনের লিটার প্রতি দাম ১৩০ টাকা এবং পেট্রোল লিটার প্রতি দাম ১২৫ টাকা। যানবাহনের জন্য ব্যবহৃত এলপিজির দামও প্রতি লিটার ৬৪.৪৩ টাকা। সিএনজি গ্যাসের দাম প্রতি ঘনমিটারের দাম ৪৩ টাকা।

অকটেন ও পেট্রোল এর তুলনায় এলপিজি ও সিনজি গ্যাসের দাম কম হওয়াতে রাজধানী ঢাকা ও চট্টগামের আশেপাশের জেলাসহ মফস্বল শহরগুলোর স্থানীয় গাড়ির গ্যারেজ ও মোটর মেকানিক সার্ভিসে লোকাল মিস্ত্রিরা এলপিজি ও সিনজি সিলিন্ডার গ্যাস বাইকে প্রতিস্থাপন করছেন। এই ক্ষেত্রে ৫/৬ লিটারের এলপিজি সিলিন্ডারসহ প্রতিস্থাপনবাবদ খরচ ৭ থেকে ১৫ হাজার টাকা। কোথাও-কোথাও বিভিন্ন অনলাইন শপ থেকে অবৈধ মানহীন এলপিজি ও সিএনজি সিলিন্ডার কিনে স্থানীয় লোকাল মিস্ত্রি দিয়ে তাদের মোটরসাইকেলে তা প্রতিস্থাপন করিয়ে নিচ্ছেন নাম মাত্র মূল্যে।

মোটরসাইকেলে অনুমোদনহীন বিপজ্জনক সিলিন্ডার গ্যাসের ব্যবহার
অকটেন-পেট্রোল চালিত মোটরসাইকেলে অবৈধ মানহীন এলপিজি গ্যাসের ব্যবহার

অকটেন- পেট্রোল চালিত মোটরসাইকেলকে অবৈধ মানহীন এলপিজি ও সিএনজি সিলিন্ডার গ্যাসে রূপান্তর করার বিষয়ে একাধিক মোটরসাইকেল মালিক বলেন, ‘দেশে নিত্যপণ্যসহ সব জিনিসের দাম দিন-দিন বেড়েই চলেছে। আমরা বাজারের উর্ধ্বগতির কারণে হিমশিম খাচ্ছি। নিজে ও পরিবারের খরচ বাঁচাতে বিকল্প পথ বেছে নিচ্ছি। তাই বাধ্য হয়ে একাজ করতে হচ্ছে। বর্তমানে অকটেন-পেট্ররোলের লিটার প্রতি দাম ১২৫ টাকা থেকে ১৩০ টাকা। আর সিএনজি ও এলপিজি গ্যাসের দাম পাওয়া যাচ্ছে ৪০ টাকা থেকে ৬৫ টাকায়। এই ক্ষেত্রে আমাদের সাশ্রয় হচ্ছে ৬৫ টাকা থেকে ৭০ টাকা।’

মোটরসাইকেলে অনুমোদনহীন বিপজ্জনক সিলিন্ডার গ্যাসের ব্যবহার
অকটেন-পেট্রোল চালিত মোটরসাইকেলকে অবৈধ মানহীন এলপিজি গ্যাসে রূপান্তর

অকটেন-পেট্রোল চালিত মোটরসাইকেলকে অবৈধ এলপিজি ও সিএনজি সিলিন্ডার গ্যাসে রূপান্তর করার বিষয়ে টাঙ্গাইলের এমএস জান্নাত ট্রেডার্সের মালিক সোহানূর রহমান বলেন, ‘আমরা তিন মিলিমিটার স্টিলের সিট দিয়ে সিলিন্ডার তৈরি করেছি যা দুর্ঘটনার কবলে পরলেও কিছু হবে না। আমাদের তৈরি এলপিজি সিলিন্ডারটি খুব সেইফটি তাই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আমাদের অনুমোদন দিয়েছে। তবে মোটরসাইকেল এলপিজি সিলিন্ডারটি প্রতিস্থাপনের এখনো অনুমোদন দেয়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আমাদের তৈরি এলপিজি কীটের অনুমোদনের জন্য বিআরটিএ কথা-বার্তা চলছে। আমরা এখন পর্যন্ত প্রায় ২৫০টি অকটেন-পেট্ররোল চালিত মোটরসাইকেলকে এলপিজিতে রূপান্তর করেছি। এখন পর্যন্ত কোনো মোটরসাইল দুর্ঘটনায় কবলে পড়েনি। তবে সবারই উচিত সাবধানে বাইক চালানো।

অকটেন- পেট্রোল চালিত মোটরসাইকেলকে অবৈধ এলপিজি ও সিএনজি সিলিন্ডার গ্যাসে রূপান্তর করা নাম বিহীন কিছু প্রতিষ্ঠানের যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সীতাংশু শেখর

এদিকে অকটেন-পেট্রোল চালিত মোটরসাইকেলকে অবৈধ মানহীন এলপিজি ও সিএনজি সিলিন্ডার গ্যাসে রূপান্তর করার বিষয়ে কিছুই জানে না উল্লেখ করে বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সীতাংশু শেখর বিশ্বাস বলেন, ‘অকটেন পেট্রোল চালিত মোটরসাইকেলকে অবৈধ মানহীন এলপিজি ও সিএনজি সিলিন্ডার গ্যাসে রূপান্তর করার বিষয়টি আজ প্রথম শুনলাম আপনার নিকট। এমন কাজ কেউ করে থাকলে অবশ্যই তা দণ্ডনীয় অপরাধ যেহেতু দেশে মোটরসাইকেলে এলপিজি ও সিএনজি সিলিন্ডার গ্যাসে রূপান্তর করার কোনো অনুমতি দেয়নি বিআরটিএ। এলপিজি ও সিএনজি সিলিন্ডারটি কোন প্রক্রিয়ায় তৈরি বা কোন মানদণ্ডে তৈরি তা আমরা জানি না। বিষয়টি অবশ্যই বিপদজ্জনক।’ সূত্র : ইত্তেফাক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026
দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

July 12, 2026

Latest News

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa