সময় যতই ঘনিয়ে আসছে, বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ যেনো বাড়ছে। সিনেমাটি ঘিরে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সামনে আসছে প্রযোজকরা।

সম্প্রতি সিনেমাটির সংগীত পরিচালক জুটি শচীন-জিগার এক সাক্ষাৎকারে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাদের মতে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে এমন এক অবতারে দেখা যাবে যা আগে কখনও কল্পনাও করেনি দর্শকরা।
শচীন-জিগার জানান, এই সিনেমায় শাহরুখ খান তার উপস্থাপনায় থাকবে আমূল পরিবর্তন এনেছেন। বিশেষ করে গানে তার লিপ-সিং বা ঠোঁট মেলানোর পদ্ধতিতে এক নতুন ধারা লক্ষ্য করা যাবে। শচীনের দাবি অনুযায়ী, এই সিনেমার জন্য শাহরুখের লুক এবং চরিত্রে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা সাধারণ সব ধারণার বাইরে।
সিনেমাটির মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাবে ‘কিং’। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার ঝলক, যেখানে ধূসর চুল ও তীব্র অ্যাকশন লুকে শাহরুখকে দেখা যাচ্ছে।
দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমায় বলিউড বাদশাহর হাত ধরে নতুন কোনো ইতিহাস রচিত হতে যাচ্ছে কি না, তা দেখার অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত। সব মিলিয়ে ‘কিং’ সিনেমাটি এখন বিনোদন জগতের অন্যতম শীর্ষ চর্চার বিষয়ে পরিণত হয়েছে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় এ সিনেমায় শাহরুখকে দেখা যাবে এক অভিজ্ঞ আততায়ী হিসেবে, যিনি আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতে কাজ করেন। তার শিষ্য হিসেবে আছেন সুহানা খান, যিনি বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


