জুমবাংলা ডেস্ক : বিসিএস পরীক্ষার আবেদনে নতুন পদ্ধতি আনতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন পদ্ধতি চালু হলে প্রার্থী প্রথমবার আবেদন করলে একটি ‘ইউনিক আইডি’ চালু হবে। পরবর্তী আবেদনের সময় প্রার্থীর সব তথ্য সংরক্ষিত থাকতে সেই আইডিতে। আসন্ন ৪৭তম বিসিএস থেকেই এই ইউনিক আইডি চালুর পরিকল্পনা রয়েছে।

bcs

Advertisement

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘চাকরিপ্রার্থীরা প্রতিটি বিসিএসে আলাদা আলাদা আবেদন করেন। কিন্তু প্রতিবারই তো একই তথ্য পূরণ করেন। এটি একটি সময় সাপেক্ষ বিষয়। আমরা চাইছি প্রার্থী একবার আবেদন করবেন। সেসময় পিএসসি ওয়েবসাইটে তাদের তথ্য দিয়ে ফরম অনলাইনে পূরণ করবেন। সব তথ্য ঠিক থাকলে ফরম সাবমিট করবেন।’

তিনি আরও বলেন, ‘এই কাজটি হবে শুধু একবার। তার ইউনিক আইডি তৈরি হয়ে থাকবে পিএসসিতে। যতবার পরীক্ষা দেবেন, ততবার শুধু কিছু তথ্য আপডেট করলেই সেই আইডি দিয়েই আরেক বিসিএসে অংশ নিতে পারবেন। আবার কোনো বিসিএসে কোনো পর্যায়ে আছে তার আবেদন সেটাও ওয়েবসাইটে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.