Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জুলাই থেকে চালু সর্বজনীন পেনশন, মাসিক চাঁদা ৫০০-৫০০০ টাকা
জাতীয়

জুলাই থেকে চালু সর্বজনীন পেনশন, মাসিক চাঁদা ৫০০-৫০০০ টাকা

By iNews DeskJune 17, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশে ২০৩০ সালে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা হবে মোট জনসংখ্যার ১২ ভাগ। কিন্তু বেশির ভাগের নেই শেষ জীবনে আর্থিক নিরাপত্তা। এসব বিবেচনায় ২০২৩-২৪ অর্থবছরের শুরু থেকেই সর্বজনীন পেনশন সুবিধা চালুর প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। তবে, পাইলট প্রকল্প হিসাবে নয়, জুলাই থেকেই পুরোপুরি চালু হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা।

জুলাই থেকে চালু সর্বজনীন পেনশন, মাসিক চাঁদা ৫০০-৫০০০ টাকা

Advertisement

এতে ব্যক্তিপ্রতি চাঁদা দিতে হবে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত। ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক এ পেনশনের অন্তর্ভুক্ত হতে পারবেন। একটানা ১০ বছর চাঁদা পরিশোধ করলে পাওয়া যাবে পেনশন সুবিধা।

আইন অনুযায়ী প্রবাসী, বেসরকারি চাকরিজীবী ও যে কোনো শ্রেণিপেশার কর্মী ও অস্বচ্ছল ব্যক্তিদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। শুধু অস্বচ্ছলদের চাঁদায় ৫০ শতাংশ সহায়তা করবে সরকার।

প্রবাসী ও অপ্রাতিষ্ঠানিক খাতের ব্যক্তিদের মাসিক চাঁদার হার হবে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা। বেসরকারিখাতের চাকরিজীবীদের চাঁদার হার হবে ১০০০ থেকে ৫০০০ টাকা। পেনশনের আয় হবে করমুক্ত।

এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা আধুনিক একটি সিস্টেম। উন্নত বিশ্বে এটি চালু আছে। এখন আমাদের দেশে চালু করা হচ্ছে। প্রথম কয়েক বছর এটা নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা হবে যেন সব ঠিকঠাক থাকে। তবে বাধাহীনভাবে সবাইকে এর আওতায় আনতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, ব্যবস্থাপনা সঠিক হলে রাষ্ট্রের সব নাগরিককে এর সুফল দেয়া সম্ভব। তবে এ জন্য নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এ ব্যবস্থায় আর্থিক বিষয় ভালোভাবে যুক্ত থাকবে। তাই জড়িত সকল আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের জবাবদিহিতা যেন থাকে সেদিকে সতর্ক দৃষ্টি থাকতে হবে।

জমা টাকার বিপরীতে সর্বোচ্চ ৫০ ভাগ ঋণ নেওয়ার সুযোগও থাকছে সর্বজনীন পেনশন ব্যবস্থায়।

যেসব শর্তে পাওয়া যাবে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa