Advertisement
সুনামগঞ্জের তাহিরপুরে জরুরি উন্নয়নকাজের কারণে আজ শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার স্থাপনের কাজ চলবে।

এ কারণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক এই কাজের ফলে সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


