উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তি করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসের পরিবার তাকে দেশের বাইরে নেওয়ার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গত বুধবার ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রী নিজে চিকিৎসক ও মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তার চিকিৎসার সার্বিক পরিস্থিতির তদারকি করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


