উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

মির্জা আব্বাস

Advertisement

তার সঙ্গে যাবেন স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং এরপর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, সেই পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক এসেছে।

এর আগে গত বৃহস্পতিবার ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন মির্জা আব্বাস। বিষয়টি জানান তার ছেলে ইয়াসির আব্বাস। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়।

পরীক্ষার রিপোর্টে জটিলতা ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সবকিছু পর্যালোচনা করে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

পরদিন শুক্রবার মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী দুই ধাপে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। অপারেশনের পর সাবেক এই মন্ত্রীকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন।

এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.