জুমবাংলা ডেস্ক : জেলা পরিষদের আওতাধীন উন্নয়ন প্রকল্প নেয়া ও বাস্তবায়নে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে সব জেলা প্রশাসক (ডিসি), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

Logo

Advertisement

স্থানীয় সরকার বিভাগের ওই চিঠিতে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ এর ৮২ক ধারা মোতাবেক স্থানীয় সরকার বিভাগের অধীন ৬১টি জেলা পরিষদে (তিনটি পার্বত্য জেলা ব্যতীত) এরইমধ্যে প্রশাসক নিয়োগ করা হয়েছে। প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা দেয়ার লক্ষ্যে সরকার থেকে কমিটিও গঠন করা হয়েছে। জেলা পরিষদের অধিক্ষেত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব তহবিলের আওতায় উন্নয়ন প্রকল্প গ্রহণ, প্রশাসনিক অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

(১) প্রশাসনিক অনুমোদনের অপেক্ষাধীন প্রকল্পের ক্ষেত্রে পুনঃ/নতুন প্রকল্প গ্রহণ করতে হবে;
(২) এর আগে অনুমোদিত কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি এমন প্রকল্প বাস্তবতার নিরিখে পরিবর্তনক্রমে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে;
৩) জেলা পরিষদের সক্ষমতা অনুযায়ী রাজস্ব তহবিলের আওতায় নতুন প্রকল্প গ্রহণ করতে হবে;
(৪) বিশেষ বরাদ্দের ক্ষেত্রে প্রকল্প নির্ধারিত না হয়ে থাকলে, নতুন প্রকল্প গ্রহণ করতে হবে;
(৫) নতুন প্রকল্প গ্রহণ এবং প্রকল্প পরিবর্তনের ক্ষেত্রে প্রকল্পের যৌক্তিকতা, উপযোগিতা ও জনকল্যাণমুখিতা যথাযথভাবে যাচাই করে জেলা পরিষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠাতে হবে।

গঠিত কমিটির সদস্যদের সম্মানিভাতা নির্ধারণ করতে হবে-

এদিকে, জেলা পরিষদের কর্মসম্পাদনে সহায়তা দেয়ার লক্ষ্যে গঠিত কমিটির প্রত্যেক সদস্য প্রতিটি সভার জন্য সম্মানিভাতা নির্ধারণ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে ডিসিদেরকে পাঠানো আরেকটি চিঠিতে বলা হয়েছে, জেলা পরিষদের কর্মসম্পাদনে সহায়তা দেয়ার লক্ষ্যে গঠিত কমিটির প্রত্যেক সদস্য, প্রতিটি সভার জন্য উৎসে কর কর্তন সাপেক্ষে জেলা পরিষদের আয় অনুযায়ী রাজস্ব তহবিল থেকে সম্মানিভাতা প্রাপ্য হবেন; তবে তা তিন টাকার অধিক হবে না।

রুল পেন্সিলের মাথার অংশটি এরকম কালো থাকে কেন

নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.