Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ বাজারে অপরিপক্ব লিচু, না খাওয়ার পরামর্শ
বিভাগীয় সংবাদ

বাজারে অপরিপক্ব লিচু, না খাওয়ার পরামর্শ

By Saiful Islamমে 9, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : লিচু পরিপক্ব হতে আরও কিছুদিন সময় লাগতো। তার আগেই দিনাজপুরের হিলিতে বাজারে উঠতে শুরু করেছে ফলটি। মৌসুমের নতুন ফল হিসেবে অনেকে কিনছেন। আবার বেশি দাম ও মিষ্টি না হওয়ায় অনেকেই কিনছেন না। এদিকে অপরিপক্ব এসব লিচু না খেতে পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

Advertisement

হিলি বাজারের পুরাতন সোনালী ব্যাংক মোড় ও খাদ্যগুদাম মোড়ে লিচুর পসরা সাজিয়ে বসেছেন দুই বিক্রেতা। প্রতি ১০০ পিস মাদ্রাজি জাতের লিচু ৩০০ টাকা হিসেবে বিক্রি করছেন।

লিচু ক্রেতা মাহবুব আলম বলেন, ‘আজকেই প্রথম হিলি বাজারে লিচু চোখে পড়লো। মৌসুমের নতুন ফল। ছেলেমেয়েদের খাওয়ানোর জন্য কিনলাম। দাম একটু বেশি। ছোট আকারের ১০০ লিচু ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ১৫০ টাকায় ৫০ পিস কিনেছি।’

স্থানীয় বাসিন্দা ইসরাইল হোসেন বলেন, ‘এসব লিচু এখনও মিষ্টি হয়নি। অপরিপক্ব আছে। এগুলো খাওয়া ক্ষতিকর, তাই কিনিনি। আর কিছুদিনের মধ্যে বাজারে পরিপক্ব লিচু আসবে, তখন কিনবো।’

হিলির বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু

হিলি বাজারে লিচু বিক্রি করতে আসা আবু তাহের বলেন, ‘দিনাজপুর অঞ্চলের লিচু পরিপক্ব হতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। তবে অতিরিক্ত গরম ও অনাবৃষ্টির কারণে পাঁচবিবি উপজেলার বেশ কিছু জায়গায় লিচুতে রং চলে এসেছে। বাগান মালিক বাড়তি লাভের আশায় এসব লিচু বিক্রি করছেন। নতুন ফল হিসেবে বাজারে চাহিদা থাকায় আমরাও বাগান থেকে এসব লিচু কিনে বাজারে তুলছি। আজ বাজারে প্রথম লিচু এনেছি। অনেকেই লিচুর দাম শুনে ফিরে যাচ্ছেন। আবার অনেকে কেনার আগে খেয়ে স্বাদ দেখে নিচ্ছেন। লিচু মিষ্টি না হওয়ায় না কিনেই ফিরছেন অনেকে। তবে কেউ কেউ নতুন ফল হিসেবে স্বাদ নেওয়ার জন্য কিনছেন।’

লিচু বিক্রেতা ভুট্টু মিয়া বলেন, ‘বাগান থেকে প্রতি ১০০ লিচু ১৮০ টাকা দরে কিনেছি। এর সঙ্গে গাছ থেকে লিচু পাড়তে ১৫ টাকা ও পরিবহনে ১৫ টাকা খরচ রয়েছে। সবকিছু মিলিয়ে বাজারে প্রতি ১০০ লিচু ৩০০ টাকা দরে বিক্রি করছি।’

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, ‘উপজেলায় ১৩ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। এখনও লিচু পুরোপুরি পাকেনি। এক সপ্তাহের বেশি সময় লাগবে পরিপক্ব হতে। আগামী ১৫ মে থেকে আগাম মাদ্রাজি জাতের লিচু ভাঙা শুরু হবে। ২০ তারিখের পর থেকে নিয়মিত এই জাতের লিচু ভাঙা শুরু হবে।’

বাজারে অপিরিপক্ক লিচু বিক্রির বিষয়ে তিনি বলেন, ‘বাড়তি দামের আশায় পরিপক্ব হওয়ার আগেই কিছু বিক্রেতা লিচু বাজারে আনছেন। তবে আমরা সাধারণ মানুষকে এই ধরনের লিচু না খেতে নিরুৎসাহিত করবো। এসব লিচুতে রাসায়নিক পদার্থ রয়েছে। সব ফলের পরিপক্ব হওয়ার সময় থাকে। পরিপক্ব না হলে সেটি কোনও দিক থেকেই ভালো নয়।’ সূত্র : বাংলা ট্রিবিউন

কুমিল্লার তিতাসে মরিচের বাম্পার ফলন, ভালো বাজার মূল্যে খুশি চাষিরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

জুন 9, 2026
শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

জুন 9, 2026
Latest News
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট যুবদল নেতা বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa