Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home স্কুলবাসে অগ্নিসংযোগ ও চালক হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
জেলা প্রতিনিধি
ঢাকা বিভাগীয় সংবাদ

স্কুলবাসে অগ্নিসংযোগ ও চালক হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধিSaiful IslamNovember 17, 20252 Mins Read
Advertisement

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগ ও বাসচালক হত্যা মামলায় আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

Shibaloy

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) এবং শিবালয় থানার একটি যৌথ দল সকাল সাড়ে ৯টায় অভিযান পরিচালনা করে অনিককে গ্রেফতার করে। তিনি ঘোনাপাড়া এলাকার মৃত সাইফুর রহমান খান সুলতানের ছেলে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “স্কুলবাসে অগ্নিসংযোগ ও বাসচালক হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অনিককে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

এরআগে, সোমবার সকাল সাড়ে আটটার দিকে
অগ্নিসংযোগের ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হওয়া বাসচালক পারভেজ খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের পরিবহনচালক হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা স্কুলবাসে দুর্বৃত্তরা হঠাৎ আগুন ধরিয়ে দিলে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা পারভেজ গুরুতর দগ্ধ হন। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতাল হয়ে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় স্কুলের অধ্যক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। চালকের মৃত্যু হওয়ায় মামলায় এখন হত্যার ধারা যুক্ত করা হবে বলেও তিনি জানান।

এদিকে, এর আগে গত ৯ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে শিবালয়ের উথলী সংযোগ মোড়ে পার্কিং করে রাখা আরেকটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া, সদর, সাটুরিয়া ও সিংগাইরসহ বিভিন্ন উপজেলায় সাম্প্রতিক সময়ে একাধিক নাশকতামূলক ঘটনা ঘটেছে।

এছাড়া গত রবিবার রাতে এক ঘণ্টার ব্যবধানে সদর ও সাটুরিয়া উপজেলার তিনটি স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই রিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জেলার বিভিন্ন স্থানে ক্রমাগত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ বলছে, এসব নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও অগ্নিসংযোগ ইউপি গ্রেফতার চালক চেয়ারম্যান! ঢাকা বিভাগীয় মামলায়’ সংবাদ স্কুলবাসে হত্যা
Related Posts
Shaturia

সাটুরিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

December 9, 2025
Mohammadpur

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

December 8, 2025
Manikganj

পিবিআইয়ের তৎপরতায় সাড়ে তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার

December 8, 2025
Latest News
Shaturia

সাটুরিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

Mohammadpur

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

Manikganj

পিবিআইয়ের তৎপরতায় সাড়ে তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার

নিজ বাড়ি

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’

Manikganj

মানিকগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ ও স্কুলবাসে অগ্নিসংযোগ: গ্রেফতার ৪

মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ

রংপুরে নিজ ঘর থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে মোশারফ-শান্ত-মিজান

Hangor

জেলের জালে আটকা পড়ল ১৫ মণ ওজনের হাঙর

medical camp

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ভিড়, খালেদা জিয়ার আরোগ্য কামনা

খালেদা জিয়া

খালেদা জিয়ার সুস্থতায় নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে বিশেষ দোয়ার আয়োজন

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.