অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী এক-দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানিয়েছেন, দুই-একজন ছাড়া সব উপদেষ্টাই তাদের সম্পদের হিসাব জমা দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
উপদেষ্টাদের সম্পদ জমা দেওয়ার বিষয়ে করা প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “আমি আবারও বলছি, আপনারা পাবেন। আমি যতুটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি প্রকাশ করা হবে।”
এর আগে, সংবাদ সম্মেলনের শুরুতে প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আজকে সম্ভবত আমাদের শেষ সংবাদ সম্মেলন। যত দ্রুত আপনাদেরকে (সাংবাদিক) কাছে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা আমাদের সবার ছিল। আমাদের চেষ্টাটা ছিল আপনাদের সাহায্য করা যায়, কাজ সহজ করা যায়। আমরা সেই চেষ্টা করেছি।”
প্রেস সচিব বলেন, “প্রতিটি ঘটনার সঙ্গে সরকারের অবস্থান বিবৃতির মাধ্যমে জানিয়েছি। সবাই একই সময়ে আমাদের সংবাদগুলো পেয়েছেন। সংবাদ সম্মেলনে সব প্রশ্নই আমরা নিয়েছি। মাঝে মাঝে মধ্যে দুই/একটা সময় ব্যর্থ হয়েছি তথ্য না থাকায়, সময় স্বল্পতার কারণে।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রেস সচিব আরো বলেন, “আমিও ক্ষমাপ্রার্থী, যদি আমার আচরণে কেউ আপনারা দুঃখ পেয়ে থাকেন তাহলে দুঃখপ্রকাশ করছি। আশা করব, আগামী প্রেস উইং আপনারা (সাংবাদিক) আমাদের কাছ থেকে যা পেয়েছেন, তার এক ইঞ্চিও কম নেবেন না। এ ধারাটা যেন বজায় থাকে। প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, তা জানার অধিকার সবার। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সংবাদ সবার কাছে নিয়ে যাওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


