Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নেয়া হলো যেসব সিদ্ধান্ত
জাতীয় স্লাইডার

উপদেষ্টা পরিষদের বৈঠকে নেয়া হলো যেসব সিদ্ধান্ত

By Shamim RezaAugust 29, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Boithok

Advertisement

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়। তার আগে সকাল ১০টা থেকে উপদেষ্টাদের যমুনায় প্রবেশ করতে দেখা যায়। বৈঠকটি দুপুর আড়াইটা পর্যন্ত চলে।

বৈঠকে তিনটি খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে।

শেখ মুজিব পরিবারের নিরাপত্তা আইন বাতিলের খসড়া অনুমোদন

জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য। বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। ‘বর্তমানে সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায়’ রহিয়াছে বিধায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রহিতকল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এ প্রেক্ষাপটে, উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। এর আগে, ২০০৯ সালে “জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরে ২০১৫ সালে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়।

গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করলো বাংলাদেশ

গুম থেকে নাগরিকদের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে বৃহস্পতিবার সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় জাতিসংঘের ওই চুক্তিতে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতি বছর ৩০ আগস্ট জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে। এ বছর দিবসটির একদিন আগে বাংলাদেশ এতে সই করলো। ড. মুহাম্মদ ইউনূস এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেন। এর আগে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুম হওয়া প্রতিটি ঘটনা তদন্তে এই সপ্তাহের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিশন গঠন করে।

বিবিএনজে এগ্রিমেন্টের অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন

২০২৩ সালে স্বাক্ষরিত বিবিএনজে এগ্রিমেন্টের উদ্দেশ্য হচ্ছে, গভীর সমুদ্রে পরিবেশগত ভারসাম্য নিশ্চিতকরণ, জীববৈচিত্র্যের সংরক্ষণ, অন্যান্য মেরিন জেনেটিক রিসোর্সের নিয়ন্ত্রণ, জেনেটিক সম্পদের ব্যবস্থাপনা এবং সংরক্ষণকে স্বীকৃতি প্রদান, রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ সামুদ্রিক বাস্তুতন্ত্র বা ভালনারেবল মেরিন ইকোসিস্টেম (ভিএমইএস) শনাক্তকরণ, প্রযুক্তি হস্তান্তর, সমুদ্রের দূষণ প্রতিরোধ, হ্রাস এবং নিয়ন্ত্রণ ইত্যাদি। গভীর সমুদ্রের সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনায় সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে সক্ষম করার জন্য উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বিনির্মাণ এবং প্রযুক্তি হস্তান্তরের প্রয়োজনীয়তাকে বিবিএনজে এগ্রিমেন্টে স্বীকৃতি দেয়া হয়েছে। বিবিএনজে এগ্রিমেন্ট’-এ এমজিআর সংক্রান্ত বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, মেরিন প্রযুক্তি হস্তান্তর, ‘principle of common heritage of mankind’ অনুযায়ী MGR-এর অর্থনৈতিক ও অ-আর্থিক ক্ষেত্রে অধিকতর সুবিধা অর্জনের বিষয়সমূহকে স্বীকৃতি দেয়া হয়েছে বিধায় বাংলাদেশ কর্তৃক বিবিএনজে এগ্রিমেন্টের অনুসমর্থন করা হলে বাংলাদেশের পক্ষে এতদ্‌সংক্রান্ত বিষয়ে ন্যায্য হিস্যা অর্জন করা সম্ভব হবে। এ প্রেক্ষাপটে, ‘Agreement under the United Nations Convention on the Law of the Sea on the Conservation and Sustainable Use of Marine Biological Diversity of Areas Beyond National Jurisdiction (BBNJ Agreement)’ অনুসমর্থনের প্রস্তাব উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়।

শাড়ির আঁচল ঠিক করতে গিয়ে বেড়িয়ে এলো নোরা ফতেহির ক্লিভেজ, তুমুল ভাইরাল

‘বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর পরিবারের সদস্যগণ’ এবং কোনো রাষ্ট্রের রাষ্ট্র-প্রধান বা সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষিত ব্যক্তিগণের নিরাপত্তা প্রদানের জন্য ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’ প্রণয়ন করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ০৮ আগস্ট ২০২৪ তারিখে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এইরূপ পরিবর্তিত পরিস্থিতিতে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর আওতায় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া, বিদ্যমান আইনের আওতায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর পরিবারের সদস্যগণের’ নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানসমূহ প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয় বিধায় বাতিল করার প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় উক্ত আইনের কতিপয় বিধান বিলোপসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের বিষয়টি সংযোজনপূর্বক ‘বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ ২০২৪’ উপদেষ্টা পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

June 30, 2026
নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

June 30, 2026
তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

June 30, 2026

Latest News

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

নতুন পে-স্কেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

দেশের স্বাস্থ্যব্যবস্থা

বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্যব্যবস্থা, সরকারের বড় পরিকল্পনা

NRB

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান

বজ্রবৃষ্টি

দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শিক্ষামন্ত্রী

বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যা সমাধানে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৩টি উপজেলা গঠন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

ডা. জাহেদ

আরবি হরফ সম্বলিত পতাকা টাঙানোর ঘটনায় তদন্ত চলছে : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa