Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উপদেষ্টা নিয়োগ চেয়ে তিন দিনের আল্টিমেটাম নয়তো ‘উত্তরবঙ্গ ব্লকেড’
জাতীয়

উপদেষ্টা নিয়োগ চেয়ে তিন দিনের আল্টিমেটাম নয়তো ‘উত্তরবঙ্গ ব্লকেড’

By Mynul Islam NadimNovember 18, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : আগামী তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে রংপুরবাসী। অন্যথায় ২১ নভেম্বর থেকে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচির মাধ্যমে ঢাকা থেকে পুরো রংপুর-রাজশাহী বিভাগকে বিচ্ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত ছাত্র-জনতা।

rangpur

Advertisement

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের পর দেশে যে বিপ্লব ঘটে, তাতে সরকার পতনের পর ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। সেখানে উত্তরবঙ্গ থেকে একজনকেও উপদেষ্টা নিয়োগ হয়নি। পরবর্তীতে আরও কয়েক দফায় উপদেষ্টা নিয়োগ হলেও রংপুরসহ উত্তরবঙ্গের কেউ স্থান পাননি। এ নিয়ে যুগ যুগ ধরে বৈষম্যের শিকার ও উন্নয়ন বঞ্চিত উত্তরের মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ছাত্র নেতারা আরও বলেন, দাবি আদায়ে গত ১১, ১২ ও ১৩ নভেম্বর রংপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মানববন্ধন এবং মহাসড়ক অবরোধসহ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। গতকাল শনিবার রংপুরে সমাজকল্যাণ উপদেষ্টা জানিয়েছে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তার এ কথা জানার পর উত্তরবঙ্গের মানুষের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগে পদক্ষেপ নেওয়া না হলে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। ছাত্র-জনতার প্রতিনিধিরা বলেন, তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না হলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং ঢাকা-রংপুর মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের অবরোধ (ব্লকেড) কর্মসূচি পালন করা হবে।

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবির কারণ হিসেবে তারা বলেন, রংপুর অঞ্চল অবকাঠামোগত উন্নয়ন, কৃষি উন্নয়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও তিস্তা পরিকল্পনার মতো কাঙ্ক্ষিত মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে বঞ্চিত। এ অঞ্চলের ছাত্র-জনতার প্রতিনিধিত্ব করতে উত্তরবঙ্গ থেকে সরকারে উপদেষ্টা রাখাটা প্রত্যেকটা মানুষের দাবি। কারণ দীর্ঘ ১৫ বছর ধরে রংপুর অঞ্চল উন্নয়ন বঞ্চিত, তাই এখানে উপদেষ্টা নিয়োগ জরুরি। রংপুর অঞ্চলের কৃষকদের উন্নয়ন এবং খাদ্য উৎপাদনে অবদান থাকা সত্ত্বেও তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। তিস্তা নদী সংশ্লিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে উত্তরবঙ্গের উপদেষ্টার প্রয়োজন। রংপুরের উন্নয়ন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণেও উপদেষ্টা নিয়োগ অপরিহার্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা সমন্বয়ক ইয়াসির আরাফাত, আলমগীর নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা দ্রুত উপদেষ্টা নিয়োগের মাধ্যমে রংপুর ও উত্তরবঙ্গের মানুষের ক্ষোভ প্রশমিত করতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানান।

এর আগে গতকাল শনিবার (১৬ নভেম্বর) রংপুরে শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন উত্তরাঞ্চল থেকে সরকারের উপদেষ্টা নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

রংপুর অঞ্চল বা উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগে সরকারের মধ্যে আলোচনা হয়েছে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না। এটা যদি করেন, তাহলে আপনারা নিজেদের ছোট করে ফেলবেন। আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চল ভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয়, সংকীর্ণ করে দেয়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে।

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

উপদেষ্টা নিয়োগে বিতর্ক প্রসঙ্গে জানতে চাইলে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমাদের সমালোচনা করুন। আমরা সেগুলো শুধরিয়ে এগিয়ে যেতে চাই। দেশের প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন তাদেরকেই উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার, তাদের যুক্ত করা হয়েছে। কাউকে ছোট বা বড় করে নয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

June 26, 2026
Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

June 26, 2026
মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

June 26, 2026

Latest News

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

earthquakes

ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৩ থেকে ৪ লাখ প্রাণহানির শঙ্কা!

Current

প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

Rice

মাসের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে ২ টাকা

wellfail-Minister

হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনও মেলেনি জবাব : স্বরাষ্ট্রমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa