Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ১০০ দিনের কাজের নাগরিক মূল্যায়ন করেছে ‘স্পিক বাংলাদেশ’
জাতীয়

১০০ দিনের কাজের নাগরিক মূল্যায়ন করেছে ‘স্পিক বাংলাদেশ’

By Mynul Islam Nadimনভেম্বর 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনের কাজের নাগরিক মূল্যায়ন করেছে ‘স্পিক বাংলাদেশ’ নামে একটি সংগঠন। এর অংশ হিসেবে সরকারের সফল এবং কম সফল উপদেষ্টার র‌্যাঙ্কিং করেছে সংগঠনটি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই র‌্যাঙ্কিং করা হয়।

upodesta

Advertisement

সরকারের কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নাগরিক মূল্যায়নের মাধ্যমের এ র‌্যাঙ্কিং করেছে সংগঠনটি। সফল শীর্ষ পাঁচ উপদেষ্টা হলেন– অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ; সড়ক, রেল ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান; ক্রীড়া, যুব ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ; তথ্য, সম্প্রচার, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সবচেয়ে কম সফল পাঁচ উপদেষ্টা হলেন– খাদ্য উপদেষ্টা আলি ইমাম মজুমদার, বেসামরিক বিমান পরিবহন, পর্যটন উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সংবাদ সম্মেলনে বক্তারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পটভূমি ও প্রত্যাশা তুলে ধরেন। তারা সরকারের কিছু ব্যর্থতা তুলে ধরে বলেন, অল্পসংখ্যক ফ্যাসিস্ট নেতাকে আটক করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারী অধিকাংশ আমলা, পুলিশ ও সেনা কর্মকর্তার বিরুদ্ধে এখনও উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন সরকার কোনো ‘প্রভিশনাল কনস্টিটিউশন’ অথবা ‘প্রোক্ল্যামেশন অব নিউ রিপাবলিক’ ঘোষণা করতে পারেনি। ফলে একটি সাংবিধানিক সংকটের শঙ্কা রয়ে গেছে।

তারা বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের কোনো উদ্যোগ এখনও আমরা লক্ষ্য করিনি। পাচার হওয়া জাতীয় সম্পদের কোনো অংশই এখনও দেশে ফেরত আসেনি। গণহত্যার বিচার ও শহীদ-আহতদের পুনর্বাসন প্রক্রিয়ায় অতি ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

এছাড়া সরকারের সফলতা হিসেবে তারা ছয়টি সংস্কার কমিশন গঠন, এখন পর্যন্ত কোনো ব্যাংক নিজেকে দেউলিয়া ঘোষণা না করা, দেশের রেমিট্যান্স আয় অল্প সময়ের মধ্যে ব্যাপক বাড়ানো, সরকারি প্রকল্পে নতুন করে কোনো দুর্নীতি না হওয়া, বিচার বিভাগে ব্যাপক পরিবর্তনসহ সারাদেশে প্রায় সাড়ে চার হাজার নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া, রিজার্ভে হাত না দিয়েই দুই বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধের কথা উল্লেখ করেন।

পৃথিবীর কাছাকাছি ‘দ্বিতীয় চাঁদ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান মুখপাত্র মুহাম্মদ সজল, বিশেষ মুখপাত্র ডেল এইচ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহিল মাহমুদ রক্তিম, ওয়ায়দুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনী ইসলাম প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

জুন 13, 2026
cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

জুন 13, 2026
স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

জুন 13, 2026
Latest News
যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa