Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home আমেরিকানদের গৃহঋণ এখন ইতিহাসের সর্বোচ্চ স্তরে
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক

আমেরিকানদের গৃহঋণ এখন ইতিহাসের সর্বোচ্চ স্তরে

আন্তর্জাতিক ডেস্কShamim RezaNovember 8, 20252 Mins Read
Advertisement

আগের সব রেকর্ড ভেঙে আমেরিকানদের গৃহঋণের পরিমাণ এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। বুধবার(৫ নভেম্বর) ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, এ ঋণের মোট পরিমাণ ১৮ দশমিক ৫৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাড়ির ঋণ, গাড়ির ঋণ, ক্রেডিট কার্ড এবং শিক্ষার্থী ঋণের মতো গৃহঋণ নিয়ে তাই দুশ্চিন্তায় অ্যামেরিকানরা। খবর এবিসি নিউজের। 

DEBT

এই বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট গৃহঋণ পূর্বের প্রান্তিক থেকে ১৯৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারি শুরু হওয়ার ঠিক আগে অর্থাৎ ২০১৯ সালের শেষ থেকে সামগ্রিক ঋণের পরিমাণ বেড়েছে ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার।

নিউইয়র্ক ফেডের গবেষকরা যদিও বলছেন, সামগ্রিকভাবে আমেরিকান পরিবারের আর্থিক ভারসাম্য বেশ শক্তিশালী আছে। তবে তরুণ ঋণগ্রহীতাদের মধ্যে দুর্বলতার কিছু লক্ষণ দেখা যাচ্ছে।

প্রতিবেদনে আরও দেখা গেছে, আমেরিকানদের শিক্ষার্থী ঋণে নতুন রেকর্ড গড়েছে, যার পরিমাণ ১ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার। ঋণ পরিশোধে ব্যর্থ ঋণগ্রহীতার সংখ্যাও অনেক বেড়েছে। প্রায় ১০ শতাংশ শিক্ষার্থীর লোন এখন ৯০ দিন বা তার বেশি সময় ধরে খেলাপি হিসেবে রিপোর্ট করা হয়েছে।

ব্যাঙ্করেট এর সিনিয়র শিল্প বিশ্লেষক টেড রসম্যান বলেন, শিক্ষার্থী লোনের খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় থাকলেও, অটো লোন এবং ক্রেডিট কার্ডের খেলাপি ঋণ ২০২৪ সালের মাঝামাঝির মতো অত বেশি নয়।

মৃত্যুর আগে এক তরুণীকে লেখা চিঠিতে কী লিখছিলেন সালমান শাহ

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আমেরিকানদের বকেয়া ক্রেডিট কার্ডের ভারসাম্য ২৪ বিলিয়ন ডলার বেড়ে এই বছরের তৃতীয় প্রান্তিকে ১ দশমিক ২৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা এখন পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক আমেরিকানদের ইতিহাসের এখন গৃহঋণ সর্বোচ্চ স্তরে
Related Posts
ভারতের নাগরিকত্ব

ভারতের নাগরিকত্ব পাওয়া ৩৬ বাংলাদেশির তালিকায় আছেন যারা

December 14, 2025
প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

December 14, 2025
নিহত

সিরিয়ায় আইএসআইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩

December 14, 2025
Latest News
ভারতের নাগরিকত্ব

ভারতের নাগরিকত্ব পাওয়া ৩৬ বাংলাদেশির তালিকায় আছেন যারা

প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

নিহত

সিরিয়ায় আইএসআইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩

Crystal Palace vs Manchester United

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণ, নিহত ২

সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলার

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

Village

বাবা-মাকে মারধর, মাটিতে পুঁতে শাস্তি দিলো গ্রামবাসী

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন মুসলিম

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন লাখ লাখ মুসলিম

কুয়েত নাগরিকত্ব

কুয়েতে নাগরিকত্ব নিয়ে বড় দুঃসংবাদ

মমতা মেসি

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, গঠন করলেন তদন্ত কমিটি

গ্রাম

এই গ্রামের কেউই পড়েনা পোশাক, ঘুরছেন খোলা শরীরেই

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.