যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তিসহ যে-কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বাংলাদেশ। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
বুধবার (৬ এপ্রিল) সচিবালয়ে ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির বিষয়ে বাংলাদেশ শ্রদ্ধাশীল থাকবে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। তবে দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি বাস্তবায়নের কথা জানান তিনি।
পণ্যের বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে দুই দেশ কীভাবে একসাথে কাজ করতে পারে সে বিষয়ে জোর দেয়ার কথাও জানান উপদেষ্টা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন, এই বাণিজ্য চুক্তির কারণে পার্শ্ববর্তী দেশসহ অন্যান্য দেশের সাথে বাণিজ্য সম্পর্কের কোনো সমস্যা হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


