জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ফিলিং স্টেশনে আগের মতোই স্বাভাবিকভাবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি চলবে।

জ্বালানি তেল বিক্রি

Advertisement

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ কথা জানান। তবে কেউ এই সুযোগে জ্বালানি তেল মজুত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। এরই মধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সব বিতরণ পয়েন্টে গ্রাহকের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো গাফিলতি দেখি, দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়—তাহলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি একটি কারণ। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন আরেকটি কারণ। এবং বোরো মৌসুমের কৃষকদের প্রয়োজনীয়তা আরেকটি কারণ। এই তিনটি বিষয়কে বিবেচনা করেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ভারত থেকে জ্বালানি তেল আনার অগ্রগতির বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, আমরা তাদের অনুরোধ করেছি। তারা বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন বলে বলেছেন, এখনো পর্যন্ত আমরা তাদের থেকে কোনো সিদ্ধান্ত পাইনি।

জ্বালানি তেল নিয়ে অনিয়মের কারণে আমরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি—এ বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অনেক কিছু আপনারা দেখেননি, বাট একেবারে যে ব্যবস্থা নেওয়া হয়নি ব্যাপারটা তেমন নয়।

তিনি বলেন, একটি উদ্বেগ কিন্তু আপনারা প্রকাশ করেছেন যে—অতীতে আমরা সকলে দায়িত্বশীল আচরণ করতে পারিনি। যারা বিতরণের সঙ্গে সম্পর্কিত ছিল তাদের অনেকেই যেমন পারেনি, আমরা যারা গ্রাহক রয়েছি আমরাও অনেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারিনি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

প্রতিমন্ত্রী বলেন, আমরা সবাই যদি দায়িত্বশীল হই, যদি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারি তাহলে সরকারের সিদ্ধান্ত বহাল থাকবে বলে মনে করেন প্রতিমন্ত্রী্ তিনি বলেন, আমাদের আশেপাশে কেউ যেন অসাধু উপায়ে তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করতে পারে—এ ব্যাপারে যদি আমরা সবাই সতর্ক দৃষ্টি রাখতে পারি, আমি মনে করি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা বহাল থাকবে ইনশাআল্লাহ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.