টাকার উৎস ও ব্যবহারের বৈধখাত দেখাতে পারলে ভোটের সময় টাকা বহনের সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ বুধবার ভোটের সময় টাকা পরিবহনের সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন, তা জানতে চাওয়া হলে ইসি সচিব বলেন,ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই। সোর্স (টাকার উৎস) ও ব্যবহারের বৈধখাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বেলন, তবে ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, সে বিষয়টি দেখবে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’। টাকা যদি অবৈধ হয়, তাহলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


