আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় সাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুচাপের তফাত বৃদ্ধি পেয়েছে, যা উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ঝড়ো বাতাসের সৃষ্টি করতে পারে।
এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার মালিকদেরও পরামর্শ দেওয়া হয়েছে, তারা উপকূলের কাছাকাছি অবস্থান করে নিরাপদভাবে চলাচল করুন এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে সতর্ক থাকুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


